Paris Olympics 2024: পদক জয়ে বেড়েছে জনপ্রিয়তা, বিজ্ঞাপনী শ্যুটিংয়ে বিরাট দর হাঁকছেন মনু ভাকের

বিগত কয়েক বছরে ক্রিকেট ফুটবলের মতোই ভারতে জনপ্রিয় হয়েছে অলিম্পিক্সের ইভেন্টগুলিও। সিন্ধু-নীরজদের সৌজন্যে বদলে গিয়েছে পরিস্থিতি। এখন শুধু ক্রিকেটার নন বহু জাতিক সংস্থাগুলি টাকা থলি নিয়ে হাজির হচ্ছেন অলিম্পিক্সের পদকজয়ীদের কাছে। বড় সংস্থার বিজ্ঞাপনেও বিরাট-রোহিতদের মতোই মুখ হয়ে উঠছেন অলিম্পিয়ানরাও।

প্যারিস অলিম্পিক্সে মনু ভাকের ইতিমধ্যেই ইতিহাস সৃষ্টি করেছেন। কারণ - অলিম্পিক্সের একক সংস্করণে ২টি পদক জিতে একমাত্র ভারতীয় অ্যাথলিট হয়েছেন মনু ভাকের। প্যারিস অলিম্পিকে তিনি ২টি ব্রোঞ্জ পদক জিতে রাতারাতি মহাতারকা হয়েছেন মনু। একাধিক সংস্থাই তাঁর ব্র্যান্ড ইমেজকে কাজে লাগাতে প্রস্তুত। একাধিক বড় সংস্থাই তাদের বিজ্ঞাপনী শ্যুটিংয়ে মুখ করতে চাইছেন মনুকে।

Paris Olympics

অথচ অলিম্পিক্স শুরুর আগে চিত্রটা ছি‌ল একেবারেই অন্য রকম। হাতে কয়েকটি সংস্থাপ হয়েই কাজ করতেন মনু। অলিম্পিক্সে পদক জেতার পর শুধু মানই নয়, দরও বেড়েছে মনুর। আগে যেখানে বিজ্ঞাপন পিছু ২০ থেকে ২৫ লক্ষ টাকা নিতেন, এখন তাঁর পারিশ্রমিক৬-৭ গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। প্রতিদিনই তাঁর কাছে আসছে বিজ্ঞাপনের প্রস্তাব। জানা গিয়েছে, অলিম্পিকে পদক জয়ের পরই ৪০টি ব্রান্ডের কাছ থেকে বিজ্ঞাপনের প্রস্তাব পেয়েছেন মনু ভাকের।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে মনুর ম্যানেজিং ডিরেক্টর নীরব তোমর বলেছেন, "গত ২-৩ দিনে অন্তত ৪০টি সংস্থা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। আমরা সেই প্রস্তাবগুলি খতিয়ে দেখছি। ২-৩টি চুক্তি চূড়ান্তও হয়েছে।"
মনুর ম্যানেজিং ডিরেক্টর আরও উ‌‌ল্লেখ করেছেন, আগে একটি বিজ্ঞাপনী শুটের জন্য আগে ২০-২৫ লক্ষ টাকা পারিশ্রমিক হিসাবে নিতেন তিনি। এখন সেটা বেড়েছে ৬-৭ গুণ। অর্থ্যাত এবার থেকে কোটিতে পারিশ্রমিক পাবেন মনু।
মনুর ম্যানেজিং ডিরেক্টর নীরব তোমর আরও বলেন, এছাড়াও স্বল্পমেয়াদী ১ মাস, ৩ মাসের জন্য প্রচুর ডিজিটাল-এনগেজমেন্ট প্রশ্ন রয়েছে৷ তবে আমরা দীর্ঘমেয়াদী চুক্তির দিকে মনোনিবেশ করছি। এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসে, আমরা শ্যুটিংয়ে অনেক পদক পাই। কিন্তু তারপরে এটি কেবল ম্লান হয়ে যায়। কিন্তু অলিম্পিক্সে দুটি পদকের পর বদলে গিয়েছে পরিস্থিতি।,

এরআগে তাঁর বিজ্ঞাপন নিয়ে বিতর্কও হয়েছে। মনু ভাকার বর্তমানে শুধুমাত্র একটি মাত্র সংস্থার হয়ে প্রচার করেন। তবে তার প্যারিস অলিম্পিক্সের সাফল্যের পর একাধিক ব্র্যান্ড অভিনন্দনমূলক পোস্ট তৈরিতে তার ছবি এবং ভিডিও ব্যবহার করছে। যেহেতু এই ব্র্যান্ডগুলি ভাকারকে স্পনসর করে না, তাই এটিকে অবৈধ বলে গণ্য করা হয়। ফলে সংশ্লিষ্ট কোম্পানিগুলিতে আইনি নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মনু ভাকেরের টিম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+