Manu Bhaker: শ্যুটার নয়, ভারতীয় ক্রীড়াবিদদের মধ্যে মনু ভাকেরের পছন্দের প্রথম তিনজনই ক্রিকেটার
প্যারিস অলিম্পিক্সে জোড়া পদক জিতে ভারতের নতুন ক্রীড়া আইকন হয়ে উঠেছেন মনু ভাকের। অলিম্পিক্স থেকে পদক জিতে দেশে ফেরার পর আপাতত বিশ্রামে রয়েছেন তারকা শুট্যার। কিন্তু ছুটিতে থাকলেও প্রতিদিনই কোনও না কোন অনুষ্ঠানে যোগ দিতে হচ্ছে মনুকে।
অলিম্পিক্সে পদকজয়ী মনু ভাকেরকে একজন ক্রীড়াবিদ বাছাই করতে বলা হয়েছিল যার সঙ্গে তিনি একটি দিন কাটাতে চান। ২২ বছর বয়সী একজন ডে-আউটের জন্য তিনজন ভারতীয় ক্রিকেট তারকাদের নাম উল্লেখ করেছেন। তিনি ভারতীয় ক্রীড়াবিদদের মধ্যে সচিন তেন্ডুলকর, এমএস ধোনি এবং বিরাট কোহলির নাম নিয়েছেন। একইসঙ্গে বিদেশি ক্রীড়াবিদদের মধ্যে বোল্টের নামও উল্লেখ করেছেন মনু।

মনু স্বাধীনতার পর থেকে প্রথম ভারতীয় ক্রীড়াবিদ যিনি অলিম্পিক্সের একক সংস্করণে দুটি পদক জিতে ইতিহাস সৃষ্টি করেছেন। অলিীম্পিক্সে জোড়া পদক জেতার পর আপাতত শ্যুটিং থেকে বিশ্রামে আছেন মনু ভাকের।
মনু ভাকের তিন মাসের জন্য বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে এটি স্বাভাবিক অর্থে ছুটি হবে না। ছুটিতে থাকলেও অলিম্পিক্স জোড়া পদক বিজয়ী তাঁর রুটিনগুলি চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন। সকাল ছটার সময় ঘুম থেকে উঠে যেভাবে যোগব্যায়াম করতেন সেটা ছুটিতেও করবেন বলে স্থির করেছেন।












Click it and Unblock the Notifications