Paris Olympics 2024: প্যারিসে জোড়া পদক জয়, বিরাট দায়িত্ব পেলেন মনু ভাকের, জানুন বিস্তারিত

প্যারিস অলিম্পিক্সে মনু ভাকের ইতিমধ্যেই ইতিহাস সৃষ্টি করেছেন। কারণ অলিম্পিক্সের একক সংস্করণে ২টি পদক জয়ী একমাত্র ভারতীয় অ্যাথলিট হয়েছেন মনু ভাকের। মনু ভাকেরই ভারতের একমাত্র ক্রীড়াবিদ, যিনি একই অলিম্পিক্সে জোড়া পদক জিতেছেন। ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টের ব্যক্তিগত ইভেন্ট ছাড়াও মিক্সড ইভেন্টেও ব্রোঞ্জ জিতেছেন।

এবার আরও একটি বড় সম্মান পেতে চলেছেন ভারতীয় তারকা শ্যুটার। প্যারিস অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের মহিলা অ্যাথলিটদের মধ্যে পতাকা বাহকের দায়িত্ব পেলেন জোড়া পদকজয়ী মনু ভাকের। আগামী ১১ অগাস্ট প্যারিসে অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠান হবে।

Paris Olympics

ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন অর্থাৎ আইওএ-র পক্ষ এক বিবৃতিতে মনু ভাকেরের নাম জানানো হয়েছে। তবে পুরুষদের দলের হয়ে কে পতাকা বহন করবেন সমাপ্তি অনুষ্ঠানে? তা এখনও ঘোষণা করা হয়নি। কারণ পুরুষদের মধ্যে থেকে এখনও পর্যন্ত সরবজ্যোত সিংই পদক জিততে পেরেছেন।

প্যারিস অলিম্পিক্সে ভারতের সবচেয়ে সফল অ্যাথলিট এখনও পর্যন্ত মনুই। ভারত তিনটি পদক জিতেছে এখনও পর্যন্ত প্যারিস অলিম্পিক্সে। ভাকের চতুর্থ ভারতীয় ক্রীড়াবিদ যিনি অলিম্পিক্সের ইতিহাসে একাধিক পদক জিতেছিলেন।

ভারতের মনু ভাকেরের কাছে প্যারিস অলিম্পিক্সে তৃতীয় পদক জয়ের সুবর্ণ সুযোগ ছিল, তবুও তা অর্জন করতে পারেননি। ২২ বছর বয়সী মহিলা শ্যুটার ২৫ মিটার পিস্তলের ফাইনালে চতুর্থ স্থান অর্জন করেন। খুব কাছে গিয়েও ব্রোঞ্জ পদকটি জিততে পারলেন না। চতুর্থ হয়েই শেষ করতে হয়েছে তাঁকে। তবু মনুর কৃতিত্ব কোনও অংশে কম নয়।

অলিম্পিক্সের ইভেন্ট শেষ হওয়ার পরই পরের লক্ষ্য যেন স্থির করে ফেলেছেন মনু। তিনি জানিয়েছেন, আমি সামনে তাকাতে চাই, এখন থেকেই সামনে তাকাচ্ছি। আমি আরও কঠিন থেকে কঠিনতর পরিশ্রম করব। আমরা ভালো পারফরম্যান্স করব পরের বার। পরের অলিম্পিক্সে আরও বেশি পদক জিতব। অবশ্যই পদকের রঙ বদলেও লক্ষ্য থাকবে।'

উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক ছিলেন পি ভি সিন্ধু ও শরথ কমল। অলিম্পিক্সে দু'বারের পদকজয়ী সিন্ধু এ বার পদকের দৌড় থেকে ছিটকে গিয়েছেন। অতীতে ব্রোঞ্জ এবং রুপো পেয়েছেন তিনি। এ বার খালি হাতে ফিরতে হল তাঁকে। অন্যদিকে, এটাই শেষ অলিম্পিক্স হয়ে গেল টেবল টেনিস খেলোয়াড় শরথ কমলের কাছে।

প্যারিসের স্যেন নদীতে বর্ণময় উদ্বোধনী অনুষ্ঠান হয়। এবার সমাপ্তি অনুষ্ঠানও যে চমকপ্রদ হবে তা বলাই বাহূল্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+