Manu Bhaker: পদক নিয়ে অনুষ্ঠানে গিয়ে সমালোচিত মনু ভাকের, সহ্য না করে দিলেন কড়া জবাব

প্যারিস অলিম্পিক্সে জোড়া পদক জয়ের পরই ভারতীয় ক্রীড়াক্ষেত্রে নতুন আইকন হয়ে উঠেছেন মনু ভাকের।অলিম্পিক্সের পর আপাতত ছুটির মুডে রয়েছেন ভারতীয় মহিলা শ্যুটার। ছুটির এই সময়টা দারুনভাবেই উপভোগ করছেন মনু। প্রতিদিনই কোনও না কোন সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। অনুষ্ঠানগুলি পদকগুলি সঙ্গে নিয়ে যাওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোল হন মনু। সমালোচকদের পাল্টা জবাব দিলেন পদকজয়ী শুট্যার।

দেশে ফেরার পর মনুকে সংবর্ধনা দেওয়ার জন্য একাধিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে। আর প্রতিটা অনুষ্ঠানেই তিনি অলিম্পিক্সের ব্রোঞ্জ পদক দুটো নিয়ে যাচ্ছেন। কিন্তু কেন সব অনুষ্ঠানে নিয়ম করে পদকগুলি নিয়ে যাচ্ছেন তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোল হন মনু। পাল্টা মুখে সমালোচকদের কড়া বার্তা দিলেন মনু।

Manu Bhaker

সোশ্যাল মিডিয়ায় সমালোচকদের পাল্টা জবাব দিয়ে মনু ‌লিখেছেন, দুটো পদকই আমি নিয়ে যাব। কেন নিয়ে যাব না বলুন তো?' পাশাপাশি তিনি এটাও উল্লেখ করেছেন অনুষ্ঠানের আয়োজকরাই তাঁকে পদক দুটো নিয়ে যাওয়ার অনুরোধ করেন। সেই অনুরোধ রাখতেই তিনি পদকগুলি সঙ্গে নিয়ে যান।

ভারতীয় মহিলা শ্যুটার এবিষয়ে একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমকে, 'দেশের জন্য জেতা এই পদক দুটো প্রত্যেকেই দেখতে চায়। সেকারণেই আমি সঙ্গে করে নিয়ে যাই। আমার কাছে এবিষয়ে অনুরোধ আসে বলেই পদকগুলি সঙ্গে নিয়ে যাই। পদক নিয়ে অনুষ্ঠানে যাওয়ার পর একাধিক ছবি তোলা হয়। আমি আমার জীবন অন্য কারোর সঙ্গে বদল করতে চাইব না। সময় ভাল না গেলেও না। আমি কখনই সেটা করতে চাইব না।'


শুটিং ছাড়া ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করা হলে মনু বলেন, 'শুটিং আমার জীবনের প্রথম প্রেম। যতদিন সম্ভব শুটিং চালিয়ে যেতে চাইব এবং দেশের হয়ে আরও পদক জেতার চেষ্টা করব। আমি আরও অনেক কিছু করতে ভালবাসি, তবে সবার আগে শুটিং।'

স্বাধীনতার পর প্রথম ভারতীয় ক্রীড়াবিদ হিসেবে একই অলিম্পিক্সে জোড়া পদক জিতেছেন মনু ভাকের। ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্ট ও ২৫ মিটার পিস্তল ইভেন্টে জোড়া ব্রোঞ্জ জিতে নিয়েছেন মনু। সেইসঙ্গে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন ভারতীয় খেলাধুলায়।

পদক জয়ের নিরিখে শেষ অলিম্পিক্সে ভারতের স্থান ৭১ নম্বরে। এবার ভারত ৫টি ব্রোঞ্জ এবং ১টি রুপো জিতেছে। টোকিওতে সোনা জিতলেও এবার এবার কোনও সোনালি পদক ভারত জিততে পারেনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+