জুনিয়র বিশ্ব শ্যুটিংয়ে সপ্তম সোনা ভারতের, মুখ উজ্জ্বল করলেন মানু-আনমোল
জুনিয়র শ্যুটিং বিশ্ব চ্য়াম্পিয়নশিপে সোনা জিতলেন মানু ভাকের ও আনমোল.
জুনিয়র শ্যুটিং বিশ্বকাপে ফের এক সোনার মেডেল এল। এবার ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে। মানু ভাকের, আনমোলের জুটিতে এল এই সপ্তম সোনা।
এদিকে এরা ছাড়াও এদিন ব্রোঞ্জ পেয়েছেন জেনেমাত শেখন। মহিলাদের স্কিটে তিনি ব্রোঞ্জ পেয়েছেন। ফাইনালে তিনি ৩৬ স্কোর করেছিলেন।
🇦🇺 AUSTRALIA!!
🇨🇳 CHINA!!
🇮🇳 INDIA!!#ISSFJWC pic.twitter.com/ySJJE4ykXn
— ISSF (@ISSF_Shooting) March 27, 2018
এটা এই জুটির প্রথম সিরিজ ছিল। প্রথম থেকেই ব্যবধান বাড়াতে শুরু করেন তাঁরা। ৪৭৮.৯ পয়েন্ট নিয়ে তাঁরা শেষ করেন। যা বর্তমানে বিশ্ব রেকর্ডের থেকে ১.৮ পয়েন্ট বেশি।
যোগ্যতা অর্জনপর্বে আনমোল ও ভাকের জুনিয়র যোগ্যতা অর্জন পর্বে -র নতুন বিশ্বরেকর্ড করেন। তারা পান ৭৭০ পয়েন্ট। এই ইভেন্ট রূপো ও ব্রোঞ্জ দুই চিন পেয়েছে।
অল্প পয়েন্টের ব্যবধানে চতুর্থ স্থানে শেষ করেন ভারতের আরও এক জুটি গৌরব রানা ও মহিমা তুর্থি আগরওয়াল। এবারের টুর্নামেন্টে ১৭ টি পদক নিয়ে পদক তালিকার দু নম্বরে রয়েছে ভারত। ২১ টি পদকের ৮ টি সোনা নিয়ে চিন রয়েছে এক নম্বরে।
Click it and Unblock the Notifications