টোকিও অলিম্পিকের তৃতীয় দিনে শুরুতেই হতাশ করলেন মানু ভাকের ও যশস্বিনী
টোকিও অলিম্পিকের তৃতীয় দিনেও হতাশ করলেন ভারতের শুটাররা। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনালে উঠতে পারলেন না মানু ভাকের ও যশস্বিনী সিং দেসওয়াল। বিশ্বের ১ নম্বর যশস্বিনী শেষ করলেন ১৩তম স্থানে, যোগ্যতা অর্জন পর্বে মানু শেষ করলেন দ্বাদশ স্থানে থেকে। যোগ্যতা অর্জন পর্বে বন্দুক নিয়ে কিছুটা সমস্যাতেও পড়তে দেখা যায় মানুকে।

চিনের জিয়াং রানসিন যোগ্যতা অর্জন পর্বে শীর্ষস্থান দখল করলেন ৫৮৭ স্কোর করে। ফরাসি শুটার সিলাইন গোবারভিল ছিলেন অষ্টম স্থানে, তাঁর স্কোর ৫৭৭। মানু ভাকের ৫৭৫-এর বেশি এগোতে পারেননি। যশস্বিনী শেষ করেন ৫৭৪-এ। মানু ভাকের প্রথম থেকে ষষ্ঠ সিরিজ অবধি স্কোর করেন যথাক্রমে ৯৮, ৯৫, ৯৪, ৯৫, ৯৮ ও ৯৫। যশস্বিনীর ক্ষেত্রে সেটি ছিল ৯৪, ৯৮, ৯৪, ৯৭, ৯৬ ও ৯৫।
More From
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications