Paris Olympics: কুস্তি নিয়ে তুঙ্গে রাজনৈতিক চর্চা, ভিনেশ ইস্যুতে লোকসভায় কী জানালেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী?
ভিনেশ ফোগাট ইস্যুতে অবশেষে লোকসভায় বিবৃতি দিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য। নির্ধারিত সীমার থেকে ১০০ গ্রাম ওজন বেশি থাকায় মহিলাদের ৫০ কেজি কুস্তি ইভেন্টের ফাইনাল থেকে বাদ দেওয়া হয়েছে ভিনেশ ফোগাটকে। নিশ্চিত হয়ে যাওয়া আরও একটা পদক চলে গেল বাতিলের খাতায়। সকাল থেকেই লোকসভায় এই বিষয়ে প্রশ্ন তোলেন বিরোধীরা।
প্যারিস অলিম্পিক্সে কুস্তিগীর ভিনেশ ফোগাটের অযোগ্য ঘোষণার বিষয়ে লোকসভায় বিবৃতি লোকসভায় বিবৃতি দিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য। সংসদীয় বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল আগেই লোকসভায় জানিয়েছেন যে ক্রীড়ামন্ত্রী এই বিষয়ে বিবৃতি দেবেন। দুপুর তিনটের একটু পরেই লোকসভায় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বিবৃতি পেশ করেন।

ভিনেশকে বাতিল করা ইস্যুতে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বিবৃতিতে বলেছেন, আজ ভিনেশের ওজন ৫০ কেজির থেকে ১০০ গ্রাম বেশি পাওয়া গিয়েছে এবং তাঁকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং (ইউডব্লিউডব্লিউ) এর কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে এই বিষয়ে। আইওএ সভাপতি পিটি ঊষা প্যারিসে রয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সঙ্গে কথা বলেছেন এবং তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন। সরকার এই বিষয়ে ভারতীয় অলিথম্পিক সংস্থাকে সবরকম সাহায্য করবে।
এর পাশাপাশি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী আরও উল্লেখ করেন, ভারতীয় কুস্তিগীরের প্রস্তুতির জন্য সকল সহায়তা করেছে কেন্দ্র। তাঁর প্রয়োজন অনুযায়ী ব্যক্তিগত কর্মী নিয়োগ করা হয়েছে। হাঙ্গারির বিখ্যাত কোচ ওলেস আকোস এবং ফিজিও অশ্বিনী পাটিল তাঁর সঙ্গে সবসময় থাকেন। এছাড়াও তাঁর সঙ্গে রাখা হত সহকারীও।
ক্রীড়ামন্ত্রীর এই বিবৃতির ব্যাখ্যা চায় সংসদে উপস্থিত বিরোধীরা। ব্যাখ্যা না পেয়ে বিরোধী জোট 'ইন্ডিয়া'র সদস্যেরা লোকসভা থেকে ওয়াক আউট করেন।
#WATCH | Union Sports Minister Mansukh Mandaviya speaks on the issue of disqualification of Indian wrestler Vinesh Phogat from #ParisOlympics2024
— ANI (@ANI) August 7, 2024
He says, "…Today her weight was found 50 kg 100 grams and she was disqualified. The Indian Olympic Association has lodged a strong… pic.twitter.com/7VkjoQQyIM
নির্ধারিত সীমার থেকে ১০০ গ্রাম ওজন বেশি থাকায় মহিলাদের ৫০ কেজি কুস্তি ইভেন্টের ফাইনাল থেকে বাদ দেওয়া হয়েছে ভিনেশ ফোগাটকে। নিশ্চিত হয়ে যাওয়া আরও একটা পদক চলে গেল বাতিলের খাতায়।












Click it and Unblock the Notifications