Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সেওয়াগকে গাল! পাল্টা প্রাক্তন পাক-ক্রিকেটারকে যা বললেন মনোজ তিওয়ারি

স্বল্পভাষী বাংলার অধিনায়কের হল কী যে একেবারে ভিডিও পোস্ট করে দিলেন। তাও আবার পাক ক্রিকেটার রশিদ লতিফের বিরুদ্ধে।

রেগে আগুন ক্রিকেটার মনোজ তিওয়ারি। তেলে-বেগুনে তেড়ে তিনি যা বললেন তাতে.. একেবারে সুকুমার রায়ের লাইনের বাস্তব রূপায়ন। রাগত মনোজ তাঁর বার্তা একেবারে ভিডিও মেজেসও করে ফেলেছেন।

চটবেন নাই বা কেন যাঁকে তাঁকে নয় একেবারে বীরেন্দ্র সেওয়াগকে যা নয় তাই বলেছেন পাক ক্রিকেটার রশিদ লতিফ। এই বিবাদের শুরুটা দিন কয়েক আগে। চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ চলাকালীন বাংলাদেশকে ভারতের নাতি ও পাকিস্তানকে ছেলে বলেছিলেন নজফগড়ের নবাব। কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে ভারত হেরে যাওয়ার পরই খাপ খোলেন পাকিস্তানের প্রাক্তন উইকেটরক্ষক রশিদ লতিফ। যা নয় তাই বলে বীরেন্দ্র সেওয়াগের বিরুদ্ধে ভিডিও পোস্ট করে দেন এই পাক ক্রিকেটার। এরপরই বিভিন্ন মহল থেকে ধেয়ে আসে সমালোচনার ঝড়।

বীরুর অপমানে লতিফের ওপর বদলা মনোজের

দেখুন মনোজ তিওয়ারির সেই ভাইরাল ভিডিও

<div style="position:relative;height:0;padding-bottom:56.25%"><iframe src="https://www.youtube.com/embed/NV5Mv46xfNQ?ecver=2" width="640" height="360" frameborder="0" style="position:absolute;width:100%;height:100%;left:0" allowfullscreen></iframe></div>

তবে বাকি পাঁচজনের থেকে মনোজ একটু বেশিই রেগে গেছেন। নিজের ভিডিওতে লতিফকে একবার নিজের পরিসংখ্যানটা ঘেঁটে দেখতে বলেছেন। পাশাপাশি বঙ্গ অধিনায়ক এও পরামর্শ দিয়েছেন লতিফ যেন শিক্ষিত কারোর সাহায্য নিয়ে বীরুর পরিসংখ্যানটাও দেখেন, এবং দুটোর মধ্যে তুলনা করেন। এতেই থামেননি মনোজ তিওয়ারি। জাতীয় দলের জার্সি গায়ে ১২টি ম্যাচ খেলা বঙ্গ অধিনায়ক রশিদ লতিফকে গাধাও বলেছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+