WBF’s World Title: পেশাদার বক্সার মনদীপের নয়া নজির, জিতলেন বিশ্ব চ্যাম্পিয়নশিপের খেতাব

পেশাদর বক্সিংয়ে বড় সাফল্য ভারতের। মনদীপ জাংরা এই নামটা ভারতীয় ক্রীড়াক্ষেত্রে খুব বেশি পরিচিত নয়। কিন্তু ভারতীয় পেশারদার বক্সার বিশ্ব মঞ্চে দেশকে বড় সাফল্য এনে দিয়েছেন। মনদীপই প্রথম ভারতীয় বক্সার যিনি প্রো বক্সিং ইভেন্টে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। ফলে চর্চায় উঠে এসেছেন মনদীপ।

কেম্যান দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত বিশ্ব বক্সিং ফেডারেশন আয়োজিত প্রো বক্সিং ইভেন্টে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের মনদীপ। ফাইনালে খেতাব জয়ের লড়াইয়ে ব্রিটেনের কনর ম্যাকিনটোশকে হারিয়ে এই খেতাব জিতেছেন ভারতীয় এই পেশাদার বক্সার। সর্বসম্মতভাবে বিচারকদের সিদ্ধান্তে জয় পেয়েছেন হরিয়ানার বক্সার মনদীপ।

পেশাদার বক্সার মনদীপের কেরিয়ার কিন্তু বেশ চমকপ্রদ, ২০১৪ সালে গ্লাসকো কমনওয়েলথ গেমসে রুপো জিতেছিলেন তিনি। হরিয়ানার এই বক্সার ২০২১ সালে পেশাদার বক্সিংয়ের মঞ্চে প্রবেশ করেন। তাঁর পেশাদার কেরিয়ারের পারফরম্যান্স যথেষ্টই ভালো। পেশাদার বক্সার হিসেবে ১২টি লড়াই লড়েছেন এর মধ্যে ১১টি জিতেছেন, এর মধ্যে সাতটি আবার প্রতিপক্ষকে নক আউট করে।

তবে বড় সাফল্যটা পেলেন বুধবার। প্রো বক্সিং ইভেন্টে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে ১০ রাউন্ডের লড়াইয়ে ব্রিটিশ পেশাদার বক্সারকে হারালেন মনদীপ। ,সেই সঙ্গে ইতিহাসও সৃষ্টি করলেন ভারতীয় ক্রীড়াক্ষেত্রে। মনদীপ নিজেই জানিয়েছেন এটা তাঁর কেরিয়ারে সবথেকে বড় সাফল্য।

একটি মিডিয়া বিবৃতিতে মনদীপ জানিয়েছেন, আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আমার স্পনসর, কোচকে। এটি আমার কেরিয়ারের সবথেকে বড় সাফল্যগুলির মধ্যে একটি। এটা অর্জন করার জন্য আমাকে কয়েক বছর কঠোর পরিশ্রম করতে হয়েছে। আমার কাছে এই খেতাব অত্যন্ত গর্বের কারণ আমি দেশের জন্য গৌরব ‌অর্জ‌ন করতে পেরেছি।'

Pro Kabaddi League: জয়ে ফিরল বেঙ্গল ওয়ারিয়রজ, ইউ মুম্বাকে হারাল পুনেরি পল্টন
একইসঙ্গে মনদীপ আরও উল্লেখ করেন, 'আমার এই সাফল্য দেশের অন্য পেশাদার বক্সারদের পথ দেখাবে কারণ আমাদের দেশে প্রতিভার অভাব নেই। যদি ভালো পরিকাঠামো পান তাহলে তাঁরাও বিশ্ব মঞ্চে সাফল্য পেতে পারেন।’

৩১ বছর বয়সী মনদীপ অলিম্পিক্সে পদকজয়ী বক্সার বয় জোনেসের কাছে প্রশিক্ষণ নেন। এছাড়াও তাঁর ভারতীয় কোচ রয়েছেন। পেশাদার বক্সিংয়ে এর আগে ভারত খেকে অনেকেই নাম লিখিয়েছেন কিন্তু মনদীপ বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে নজির গড়লেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+