মমতা পাশে দাঁড়ালেন প্রতিবাদী কুস্তিগীরদের, কাল ধরনা মঞ্চে যাচ্ছেন কেজরিওয়াল, চাপে অনুরাগ?

দিল্লিতে যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন দেশের কুস্তিগীররা। তাঁদের অনেকেই আন্তর্জাতিক মঞ্চে দেশকে বহু পদক এনে দিয়েছেন। ভারতের কুস্তি ফেডারেশনের সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিং যৌন নির্যাতনে অভিযুক্ত।

ব্রিজ ভূষণের শাস্তি, ফেডারেশনের দুর্নীতির তদন্ত ও সুস্থ পরিবেশ ফেরানোর দাবিতে আন্দোলনে নেমে পথেই প্রতিবাদে সামিল হয়েছেন কুস্তিগীররা। এবার তাঁদের পাশে থাকার বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাল ধরনা মঞ্চে যাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

কুস্তিগীরদের প্রতিবাদ

কুস্তিগীররা যে কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের উপর আস্থা হারিয়েছেন সেটা বোঝাই যাচ্ছে। অনুরাগের আশ্বাসেই এর আগে ধরনা কর্মসূচি প্রত্যাহার করেছিলেন কুস্তিগীররা। ওভারসাইট কমিটি গড়ে তদন্ত হয়। সেই কমিটি যে রিপোর্ট জমা দিয়ে তা জনসমক্ষে কেন আনা হচ্ছে না, সেই প্রশ্ন তুলেছেন কুস্তিগীররা।

তিন মাস ধরে কোনও কাজ না হওয়ায় ফের যন্তর মন্তরে রাস্তায় থেকেই প্রতিবাদের পথে হাঁটতে বাধ্য হয়েছেন কুস্তিগীররা। ভারতের অলিম্পিক সংস্থার সভাপতি পিভি ঊষা এই ধরনের প্রতিবাদ কর্মসূচিকে কটাক্ষ করে বলেছেন, শৃঙ্খলাহীনভাবে কুস্তিগীররা যেটা করছেন তা দেশের ভাবমূর্তি নষ্ট করছে। যদিও ঊষাকে ফোনে পাওয়া যায়নি বলেও অভিযোগ কুস্তিগীরদের।

বজরং পুনিয়া যন্তর মন্তর

অভিনব বিন্দ্রা, নীরজ চোপড়া, কপিল দেব, গীতা ফোগাট, অভিনেত্রী ঊর্মিলা মাতণ্ডকরের মতো কেউ কেউ প্রতিবাদী কুস্তিগীরদের দাবিকে গুরুত্ব দিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও ন্যায়বিচার দেওয়ার পক্ষে সওয়াল করেছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কৃষক আন্দোলনের নেতারাও দেখা করেছেন কুস্তিগীরদের সঙ্গে। তবে বিজেপির কেউ যাননি।

প্রতিবাদী কুস্তিগীরদের এই আন্দোলন ঘিরে রাজনীতিও উত্তপ্ত হতে শুরু হলো। যৌন নির্যাতনে অভিযুক্ত ফেডারেশন সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিং বিজেপির প্রভাবশালী সাংসদ। স্বাভাবিকভাবেই তা অস্বস্তি বাড়াচ্ছে কেন্দ্রের শাসক দলের। প্রতিবাদী কুস্তিগীরদের পাশে থেকে রং না দেখে দোষীদের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

বাংলার মুখ্যমন্ত্রী টুইটারে লিখেছেন, প্রতিবাদী কুস্তিগীরদের পাশে আমাদের সকলকে থাকতে হবে। তাঁরা সকলে মিলে একই কথা বলছেন। ক্রীড়াবিদরা দেশের গর্ব। তাঁরা চ্যাম্পিয়ন। যে কোনও রাজনৈতিক দলেরই লোক হোন না কেন দোষীকে অবশ্যই শাস্তি দিতে হবে। অবশ্যই সত্যের জয় হওয়া উচিত।

ভিনেশ ফোগাট সাক্ষী মালিক

আম আদমি পার্টির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ ও অতিশি আজ যন্তর মন্তরে কুস্তিগীরদের সঙ্গে দেখা করবেন। কাল ধরনা মঞ্চে গিয়ে কুস্তিগীরদের সঙ্গে মিলিত হয়ে তাঁদের সঙ্গে কথা বললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ইতিমধ্যেই কুস্তিগীররা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীরবতায় অবাক হলেও তাঁকে নিজেদের মন কি বাত শোনাতে চান বলে জানিয়েছেন।

আজ লেহ-তে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুরাগ ঠাকুর বলেন, প্রতিবাদী কুস্তিগীরদের সঙ্গে বৈঠক করে আমি তদন্ত কমিটি গড়ে দিয়েছিলাম। ওভারসাইট কমিটিতে মহিলা সদস্য বেশি রাখা হয়েছিল। সেখানে সকলেই নিজেদের মত জানানোর সুযোগ পেয়েছেন।

অনুরাগ জানান, সেই কমিটির সুপারিশ মেনেই গোটা প্রক্রিয়া চলছে। ফেডারেশনের কাজকর্ম ও নির্বাচন পরিচালনার জন্য গতকাল আইওএ অ্যাড হক কমিটিও গড়ে দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+