Wrestling Federation of India: নির্বাসিত ভারতীয় কুস্তি ফেডারেশন, বিজেপি সরকারকে তীব্র আক্রমণ মহুয়া মৈত্রের

বিগত কযেক মাস ধরেই সরগরম বারতীয কুস্তি। গত এপ্রিল মাস থেকে ভারতীয় কুস্তি সংস্থায় অচলাবস্তা তৈরি হয়। সংস্থার সভাপতির ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে প্রতিবাদ আন্দোলন শুরু করেন বজরং পুনিয়া-সাক্ষী মালিকরা। নির্দিষ্ট সময় নির্বাচন প্রক্রিয়া না হওয়ায় বিশ্ব কুস্তি সংস্থার পক্ষ থেকে নির্বাসিত করা হয়েছে ভারতীয় ফেডারেশনকে।

বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা ব্রিজ ভূষণ শরণ সিং আবার বিজেপি সাংসদ। এই পরিস্থিতিতে কেন্দ্রের বিএজপি সরকারকে আক্রমণের সুযোগ ছাড়ছে না বিরোধীরা। রাজ্যের শাসক দল তথা তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এই বিষয়ে সমাজ মাধ্যমে ‌নিশানা করেছে‌ন বিজেপি সরকারকে।

Wrestling Federation of India

কৃষ্ণনগরের সাংসদ টুইটে লিখেছেন, 'নির্বাচন আয়োজন করতে না পারার কারণে ভারতীয় কুস্তি ফেডারেশনের সদস্যপদ খারিজ করে দিল ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং। আর সেকারণেই আমাদের দেশের পতাকার অধীনে কুস্তিগীররা প্রতিযোগিতায় নামতে পারবে না।' একইসঙ্গে তিনি উল্লেখ করেছন, 'বিজেপি সরকার এবং কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক এক শ্লীলতাহানি কাণ্ডে যুক্ত সাংসদকে ক্রীড়াক্ষেত্রে যুক্ত থাকার অধিকার দিয়েছে।'


বৃহস্পতিবারকই এই ঘটনায় সমাজ মাধ্যমে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী লিখেছিলেন,"ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং ভারতের রেসলিং ফেডারেশনকে নির্বাসিত করেছে জেনে আমি অবাক। গোটা দেশের জন্য এটা একটা চরম লজ্জার ঘটনা। কেন্দ্রীয় সরকার অহংকারী হয়ে আমাদের কুস্তিগীর বোনদের দুর্দশার কারণ হয়েছে। এবার নির্বাসিত হয়ে আমাদের কুস্তিগীরদের হতাশ করেছে।'

এখানেই থেমে না তৃণমূল সুপ্রিমো আরও লেখেন, 'কেন্দ্র এবং বিজেপি আমাদের বোনদের প্রতি অশ্লীল ব্যবহার করেছে। দেশবাসীর উচিত তাদের বিরুদ্ধে দাঁড়ানো এবং তাদের শাস্তি দেওয়া যাদের কোনও নৈতিকতা নেই। এছাড়া যারা জাতির লড়াকু মেয়েদের মর্যাদার জন্য দাঁড়াতে পারে না তাদের হিসেব-নিকাশের দিন খুব বেশি দূরে নয়।"

Wrestling Federation of India

প্রতিবাদে সরব হয়েছেন আরও এক সাংসদ। ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ও বিজেপি সাংসদ ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর ভারতের সদস্যপদ বাতিল হওয়ার ঘটনাকে মর্মান্তিক এবং অসম্মানজনক বলে উল্লেখ করেছেন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন।


তৃণমূল সাংসদ টুইটারে লেখেন, এই ঘটনা প্রমাণ করে ভারতীয় কুস্তি সংস্থার উপর কালো মেঘ ঘনিয়ে এসেছে, এটা যে ক্রীড়াবিদরা দেশকে গৌরবান্বিত করেছেন, তাঁদের কর্তব্য, সততা এবং সম্মানের প্রতি বিজেপির অবজ্ঞার প্রত্যক্ষ ফল।

দীর্ঘদিন ধরেই ভারতের কুস্তি ফেডারেশনে নির্বাচিত কোনও কমিটি নেই। আপাতত কুস্তির দায়িত্বে ভারতীয় অলিম্পিক সংস্থার অ্যাড হক কমিটি। এদিকে ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং গোটা বিশ্বে কুস্তিকে নিয়ন্ত্রণ করে। তারা আগেই জানিয়ে দিয়েছিল, যেভাবেই হোক ১৫ জুলাইয়ের মধ্যে কুস্তি ফেডারেশনের নির্বাচন করতে হবে।


১২ অগাস্ট ছিল বহু প্রতিক্ষিত ভারতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচন। কিন্তু আদা‌লতের নির্দেশে নির্বাচন করা সম্ভব হয়নি। ১১ অগাস্ট পঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট এই নির্বাচনের উপর স্থগিতাদেশ জারি করেছ। ফলে ফের পিছিয়ে যায় ভারতীয় কুস্তি সংস্থার নির্বাচন। এরফলে নিরপেক্ষ দেশের প্রতিনিধি হয়ে কুস্তিগীরদের বিশ্ব মঞ্চে নামতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+