Paris Olympics 2024: শ্যুটিংয়ে চতুর্থ পদকের হাতছানি, ব্রোঞ্জ জয়ের ম্যাচে খেলতে নামবেন মহেশ্বরী-অনন্ত
প্যারিস অলিম্পিক্সে শ্যুটিংয়ে ইতিমধ্যেই তিনটি পদক ঘরে তুলেছে ভারত। সোমবার আরও একটি পদক জয়ের হাতছানি ভারতের সামনে। সৌজন্যে মহেশ্বরী চৌহান এবং অনন্ত জিৎ সিং নারুকা। সোনা-রুপোর জয়ের লড়াই থেকে ছিটকে গেলেও ভারতের সামনে এখনও ব্রোঞ্জ জয়ের সুযোগ থাকছে।
শ্যুটিংয়ে স্কিটের মিক্সড ইভেন্টে ভারতের মহেশ্বরী চৌহান এবং অনন্ত জিৎ সিং নারুকার সামনে ব্রোঞ্জ জয়ের সুযোগ। যোগ্যতা অর্জন পর্বে চতুর্থ হওয়ায় ব্রোঞ্জ জয়ের ম্যাচে খেলতে নামবেন ভারতীয় জুটি।পদক জয়ের ম্যাচে ভারতীয় শ্যুটিং জুটির প্রতিপক্ষ দেশ চিন। দুই দলই ১৪৬ পয়েন্ট নিয়ে শেষ করেছে।

এই ইভেন্টে সোনা রুপোর লড়াইয়ের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে ইতালি ও মার্কিন যুক্তরাষ্ট্র। ইতালি ১৪৯ পয়েন্ট নিয়ে শেষ করেছে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র ১৪৮ পয়েন্টে রয়েছে। ভারতের দুই প্রতিযোগী মহেশ্বরী চৌহান এবং অনন্ত জিৎ সিং কিন্তু শুরু থেকেই ভালো ফর্মে ছিলেন। তবে সোনা রুপোর লড়াইয়ে নিজেদের রাখতে পারলেন না।
তবে পদক জয়ের লড়াইয়ে নিজেদের ভাসিয়ে রাখলেন মহেশ্বরী-অনন্ত। আজ সন্ধ্যা ৬.৩০ মিনিট থেকেই শুরু হবে ব্রোঞ্জ জয়ের ম্যাচ। প্রথম সেট শেষে স্কিটে মিক্সড টিম কোয়ালিফিকেশনে ভারতের মহেশ্বরী চৌহান এবং অনন্ত জিৎ সিং নারুকা ১৩ নম্বরে ছিলেন। কিন্তু সময় যত এগোতে থাকে ততই উন্নততর পারফরম্যান্স করতে থাকেন ভারতীয় শ্যুটিং জুটি। ক্রমেই নিজেদের উপরের দিকে নিয়ে যান।
প্রথম রাউন্ড শেষে স্কিটে মিক্সড টিম কোয়ালিফিকেশনে ভারতের মহেশ্বরী চৌহান এবং অনন্ত জিৎ সিং ২ নম্বরে ছিলেন। অনন্তের থেকেও মহেশ্বরী আজ আরও পারফেক্ট ছিলেন। দ্বিতীয় রাউন্ডে প্রতিটি শট নিখুঁত মারেন মহেশ্বরী। তবে কিছুটা পিছিয়ে ছিলেন অনন্ত জিৎ সিং। কিন্তু দিনের শেষে চতুর্থ স্থান অর্জন করে পদক জয়ের আশা জিইয়ে রাখলেন।
এখনও পর্যন্ত ভারত তিনটি পদক জিতেছে শ্যুটিং ইভেন্ট থেকে। ভারতের মনু ভাকের ২টি পদক জিতেছেন, একটি ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টের ব্যক্তিগত বিভাগে অন্যটি মিক্সড টিম ইভেন্টে সরবজ্যোতকে সঙ্গী করে। অন্যদিকে, স্বপ্নিল কুসালে ৫০ মিটার ৩ পজিশন ইভেন্টে একটি ব্রোঞ্জ জিতেছেন।
প্যারিস অলিম্পিক্স ভারতীয় শ্যুটিংয়ের ইতিহাসে এক উল্লেখযোগ্য মাইলস্টোন হিসেবে থাকবে. মহেশ্বরী চৌহান এবং অনন্ত জিৎ সিং পদকের সংখ্যা বাড়াতে পারলে সেই গর্ব আরও বৃদ্ধি পাবে। আজ সন্ধ্যায় না্মছেন লক্ষ্য সেনও। ফলে একই সময়ে জোড়া ব্রোঞ্জ জয়ের আশা দেশ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications