Viral Pic: 'লুক' বদলালেন ক্যাপ্টেন কুল! কেমন লাগছেন তিনি

শুধু ঠাণ্ডা মাথাই নয়, 'কুল' হেয়ারস্টাইলের জন্য বরাবরই পরিচিত মহেন্দ্র সিং ধোনি। একসময় লম্বা চুল রেখে নিজের একটা আলাদা 'লুক' তৈরি করেছিলেন ধোনি। তারপর বয়স বেড়েছে পরিণত হয়েছেন মাহি। কাঁচা পাকা চুলে মাহির ম্যাচিওরড লুকেও জন

শুধু ঠাণ্ডা মাথাই নয়, 'কুল' হেয়ারস্টাইলের জন্য বরাবরই পরিচিত মহেন্দ্র সিং ধোনি। একসময় লম্বা চুল রেখে নিজের একটা আলাদা 'লুক' তৈরি করেছিলেন ধোনি। তারপর বয়স বেড়েছে পরিণত হয়েছেন মাহি। কাঁচা পাকা চুলে মাহির ম্যাচিওরড লুকেও জনপ্রিয়তায় ঘাটতি পড়েনি এতটুকু।

এ বার বহুদিন পর আবার নিজের লুক চেঞ্জ করলেন ক্যাপ্টেন কুল। নতুন হেয়ারস্টাইলে চমক দিলেন তিনি। ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই সঙ্গে সঙ্গে তা ভাইরাল।

হেয়ারকাট আর দাড়ি রাখার স্টাইলেও নতুনত্ব এনেছেন মাহি

হেয়ারকাট আর দাড়ি রাখার স্টাইলেও নতুনত্ব এনেছেন মাহি

নতুন হেয়ারকাট আর দাড়ি রাখার স্টাইলেও নতুনত্ব এনেছেন মাহি। বয়স যেন একধাক্কায় অনেকটাই কমে গিয়েছে। অনেকেই বলছেন, ধোনির এই লুক ফ্যাশন দুনিয়ায় নতুন একটা ট্রেন্ড সেট করবে। স্বাভাবিকভাবেই এরই মধ্যেই কোটি কোটি মানুষের হৃদয় জিতে নিয়েছেন মাহি তাঁর নতুন লুকে। সম্প্রতি, সেলেব্রিটি স্টাইলিস্ট আলিম হাকিম নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ধোনির একটি ছবি পোস্ট করেছেন। ছবির নীচে ক্যাপশনে লিখেছেন, 'কিংবদন্তি ধোনির ড্যাসিং লুক। চুল ও দাড়ির নতুন স্টাইল খুবই উপভোগ করলেন উনি।'

হাকিম বলিউডেরও বহু তারকার চুল ও দাড়ির স্টাইলিং করেন

হাকিম বলিউডেরও বহু তারকার চুল ও দাড়ির স্টাইলিং করেন

শুধু ধোনি নয়, আলিম হাকিম বলিউডেরও বহু তারকার চুল ও দাড়ির স্টাইলিং করেন। অনেককেই নতুন লুক দিয়েছেন তিনি। মাহির লুকে পরিবর্তন আনতে পেরে দারুন খুশি তিনিও। এই নতুন লুকের ছবি সামনে আসার ঠিক আগের দিনই ধোনির আরও একটি বি ভাইরাল হয়। সেখানে ভারতের একটি পুরনো জার্সিতে দেখা যায় ধোনিকে, যাতে অনেকেই নস্টালজিক হয়ে পড়েন। চিত্র পরিচালক ফারহা খান সেই ছবি পোস্ট করেন। ফারহার সঙ্গেই সেখানে একই ফ্রেমে রয়েছেন ধোনি।

শ্যুটিং-এ এই ছবি তোলা

শ্যুটিং-এ এই ছবি তোলা

একটি বিজ্ঞাপনের শ্যুটিং-এ এই ছবি তোলা বলে জানা গিয়েছে। স্বাভাবিকভাবেই এই ছবি দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন তাঁর ভক্তরা। শুধু ফারহাই নয়, শ্যুটিং-এ গিয়ে স্পট বয় থেকে শুরু করে সবার সঙ্গেই ছবি তুলেছেন ধোনি। গত বছরের অগস্ট মাসে ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। ২০০৪ সালে ভারতীয় ক্রিকেটে তাঁর পদার্পণ। তারপরই রাঁচির ছেলে মাহিকে আর ফিরে তাকাতে হয়নি। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও আসন্ন আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে।

ছবি নেটমাধ্যমে দ্রুত ভাইরাল হয়

ছবি নেটমাধ্যমে দ্রুত ভাইরাল হয়

আইপিএল-এ তাঁর দল চেন্নাই সুপার কিংস ভালো অবস্থানেই রয়েছে। সেই ম্যাচের ঠিক আগেই নতুন রূপে ধরা দিলেন মাহি। তাঁর এই ছবি নেটমাধ্যমে দ্রুত ভাইরাল হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+