রঞ্জি ট্রফির সেমিফাইনালে মহারাষ্ট্র হারাল বাংলাকে

সেমিফাইনালের তৃতীয় দিনে জেতার জন্য মহারাষ্ট্রের দরকার ছিল ৮ রান। হোলকর স্টেডিয়ামে মাত্র দু'ওভারে সেই রান তুলে নেয় মহারাষ্ট্র। বাংলার হয়ে একমাত্র লড়েছেন ঋদ্ধিমান সাহা। তিনি ১০৮ রানে অপরাজিত থাকেন। তিনি সেঞ্চুরি না পেলে ইনিংস হেরে যেত বাংলা। দ্বিতীয় ইনিংসে তাঁর ওপর ভর করেই বাংলা পৌঁছয় ৩৪৮ রানে। যদিও অল-আউট হয়ে যায়। প্রসঙ্গত, ১৯৯২-৯৩ সালের পর এই প্রথম রঞ্জি ট্রফির ফাইনালে উঠল মহারাষ্ট্র। আগামী ২৯ জানুয়ারি হায়দরাবাদে ফাইনাল অনুষ্ঠিত হবে। তাতে পাঞ্জাব অথবা কর্নাটকের মুখোমুখি হতে হবে মহারাষ্ট্রকে।












Click it and Unblock the Notifications