Chess World Cup 2023 Final: স্বপ্নপূরণ অধরাই প্রজ্ঞানন্দের, দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন কার্লসেন
Chess World Cup 2023 Final: ইতিহাস তৈরি করা হল না প্রজ্ঞানন্দের। বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারলেন ভারতীয় তরুণ দাবাড়ু। চ্যাম্পিয়ন হলেন কার্লসেন। বিশ্বনাথন আনন্দের পর ভারতের আর কেউ দাবার বিশ্বকাপ জিততে পারেননি। এবারও খালি হাতেউ ফিরতে হল ভারতকে।
বৃহস্পতিবার টাইব্রেকারের শুরু থেকেই প্রজ্ঞানানন্দের উপর চাপ সৃষ্টি করতে থাকেন কার্লসেন। ৪৭টি মুভের পর প্রথম টাই ব্রেকে হেরে যান ভারতীয় তরুণ দাবাড়ু। প্রথমেই গিয়ে গিয়ে সুবিধাজনক জায়গায় চলে যান কার্লসেন। সেই সুবিধা কাজে লাগিয়েই জয় পান নরওয়ের দাবাড়ু।

প্রথম দুটো ক্লাসিক্যাল গেম ড্র হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে হাড্ডাহাড্ডি লড়াই হয় দু' জনের। প্রথম টাইব্রেক কার্লসেন জিতে নেন। প্রথম টাইব্রেকার কার্লসেন জিতে যাওয়ায় দ্বিতীয় টাইব্রেকার জিততেই হবে প্রজ্ঞানন্দকে। এই অবস্থায় দ্বিতীয় টাইব্রেকারে খেলা শুরু করেন ভারতীয় দাবাড়ু। কিন্তু দ্বিতীয় টাইব্রেক ড্র হওয়ায় চ্যাম্পিয়ন হয়ে যান কার্লসেন।
মঙ্গলবার থেকে আজেরবাইজানের বাকুতে শুরু হয়েছিল দাবা বিশ্বকাপের ফাইনাল। খেতাব জয়ের ম্যাচে ভারতীয় তরুণ দাবাড়ু রমেশবাবু প্রজ্ঞানন্দের মুখোমুখি হয়েছিলেন নরওয়ের ম্যাগনাস কার্লসেনের। টাইব্রেকের নিয়মন অনুসারে মোট ২৫ চালের মধ্যে খেলা শেষ করতেই হবে। খুব দ্রুত চাল দিতে হয় দাবাড়ুদের। কিন্তু প্রজ্ঞানন্দ প্রথমদিকে একটি চাল দিতে ৬ মিনিট ৩৪ সেকেন্ড সময় নেন।
ফাইনালে প্রজ্ঞানন্দ দারুণ শুরু করেছিলেন, যাতে কার্লসেন চাপে পড়ে গিয়েছিলেন৷ এমনকি নিজের একটি দানের জন্য ২৮ মিনিট সময় নেন বিশ্বের এক নম্বর৷ কিন্তু পরে দারুণভাবে ফিরে আসেন কার্লসেন এবং চাপে পড়ে যান প্রজ্ঞানন্দ এবং ভারতীয় গ্র্যান্ডমাস্টার ড্র-তে রাজি হয়ে যান৷মঙ্গলবার প্রথম ক্লাসিক্যাল গেম ড্র হওয়ায় দুই প্রতিপক্ষই একই জায়গায় রয়েছেন। অবশেষে ৩৫ চালের পরে ড্রয়ের সিদ্ধান্ত নেন দুই প্রতিযোগী।

কার্লসেন দ্বিতীয় দিনে বুধবার সাদা ঘুঁটি নিয়ে ভালোই খেলছিলেন। কালো ঘুঁটি নিয়ে খেলা প্রজ্ঞানন্দকে অবশ্য কখনও অস্বস্তি বোধ করতেও দেখা যায়নি। ইক্যুয়াল বিশপ এন্ডিংয়ের মাধ্যমে এই গেম ড্র হয়ে যায়। প্রথম গেম চলেছিল ৪ ঘণ্টার বেশি, ড্র হয়েছিল ৭০ চালের বেশি খেলা গড়ানোর পর। সবমিলিয়ে বোঝাই যাচ্ছে কার্লসেনকে ভালোই চাপে রেখেছেন প্রজ্ঞা।
Praggnanandhaa is the runner-up of the 2023 FIDE World Cup! 🥈
— International Chess Federation (@FIDE_chess) August 24, 2023
Congratulations to the 18-year-old Indian prodigy on an impressive tournament! 👏
On his way to the final, Praggnanandhaa beat, among others, world #2 Hikaru Nakamura and #3 Fabiano Caruana! By winning the silver… pic.twitter.com/zJh9wQv5pS
প্রসঙ্গত, টানা দশ বছর বিশ্ব দাবায় শীর্ষস্থানে ছিলেন কার্লসেন। সেখানে এবারের দাবা বিশ্বকাপে দারুণ খেলে প্রথমবার পেশাদার বিশ্ব দাবা ব়্যাঙ্কিংয়ে প্রথম ৩০-এ ঢুকে পড়েন চেন্নাইয়ের প্রজ্ঞা। মাত্র ১০ বছর বয়সে দাবায় আন্তর্জাতিক মাস্টার্স, ও ১২ বছরে গ্র্যান্ডমাস্টার হওয়ার নজির গড়েছেন প্রজ্ঞা। চ্যাম্পিয়ন হতে না পারলেও বিস্ময় বালকের এই লড়াই নিয়ে অনবরত আলোচনা চলছে দাবা মহলে। অনেকেই বিশ্বনাথন আনন্দের উত্তরসূরি হিসাবে এখন থেকে দেখতে শুরু করেছেন প্রজ্ঞাকে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications