লাভলিনা বরগোঁহাই বিশ্বসেরা! বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের ঘরে চতুর্থ সোনা

নীতু ঘাঙ্ঘাস, সুইটি বুরা, নিখাত জারিনের পর বিশ্ব বক্সিং চ্য়াম্পিয়নশিপে সোনা জিতলেন লাভলিনা বরগোঁহাই। বিশ্ব বক্সিংয়ে এটি তাঁর প্রথম সোনা জয়। টোকিও অলিম্পিকে ব্রোঞ্জজয়ী লাভলিনা এদিন দিল্লিতে পরাস্ত করলেন অস্ট্রেলিয়ার ক্যাটলিন পার্কারকে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে ৭৫ কেজি বিভাগে লাভলিনার সোনাটি এলো স্প্লিট ডিসিশনে।

লাভলিনা প্রথমবার বিশ্বসেরা

লাভলিনা প্রথমবার বিশ্বসেরা

বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে লাভলিনা ২০১৮ ও ২০১৯ সালে ব্রোঞ্জ জিতেছিলেন। আজ কেডি যাদব ইনডোর স্টেডিয়ামে তিনি জিতে নিলেন সোনা। গত বছর কমনওয়েলথ গেমসে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গিয়েছিলেন। সেই হতাশা কাটিয়ে এশিয়ান গেমসের আগে বিশ্বচ্য়াম্পিয়ন হওয়া নিশ্চিতভাবেই অসমের এই বক্সারের আত্মবিশ্বাস অনেকটাই বাড়াবে। ভারতের চার বক্সার এবার দিল্লি বিশ্ব বক্সিংয়ের ফাইনালে উঠেছিলেন। চারজনই সোনা জিতলেন।

শক্ত চ্যালেঞ্জ সামলে

শক্ত চ্যালেঞ্জ সামলে

লাভলিনা যে অস্ট্রেলিয়ার বক্সারকে হারিয়ে সোনা জিতলেন তিনি আবার কমনওয়েলথ গেমসে দু-বারের চ্যাম্পিয়ন। ফাইনালে লাভলিনাকে শক্ত চ্যালেঞ্জের মোকাবিলা করতে হলো। সেমিফাইনালে চিনের লি কিয়ানকে হারানোর আত্মবিশ্বাস এবং নিজের উচ্চতাকে এদিন শুরু থেকেই যথাযথভাবে কাজে লাগালেন লাভলিনা। যার ফলে প্রথম রাউন্ড তিনি জিতে নেন ৩-২ ব্যবধানে।

রিংয়ে আত্মবিশ্বাসী লাভলিনা

রিংয়ে আত্মবিশ্বাসী লাভলিনা

দ্বিতীয় রাউন্ডে প্রত্যাঘাত আসে অজি বক্সারের তরফে। তিনি দারুণভাবে কামব্যাক করে স্প্লিট ডিসিশনেই জিতে যান দ্বিতীয় রাউন্ডে। শেষ রাউন্ডে দুই বক্সারই অল আউট ঝাঁপান। তুল্যমূল্য লড়াই চলতে থাকে। লাভলিনার দারুণ কিছু পাঞ্চের সাক্ষী থাকেন দর্শকরা। এই বাউটটিতে বিজয়ী নির্ধারণে রিভিউয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। শেষ হাসি হাসেন লাভলিনাই। স্প্লিট ডিসিশনে কেরিয়ারের প্রথম বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেতাব দখল করেন ভারতের এই বক্সার।

ক্যাটেগরি বদলে সাফল্য

ক্যাটেগরি বদলে সাফল্য

লাভলিনা আগে রিংয়ে নামতেন ৬৯ কেজি বিভাগে। যদিও সেই বিভাগটি আর অলিম্পিকে নেই। সে কারণে লাভলিনাকে ৬৯ কেজির পরিবর্তে ৭৫ কেজি বিভাগে নামতে হলো। ওজন পরিবর্তনের পর খুব বেশি প্রস্তুতিরও সময় পাননি লাভলিনা। যদিও অদম্য ইচ্ছাশক্তিতে ভর করে প্রত্যয়ী লাভলিনা বিশ্বচ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করে ফেললেন। চলতি বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে আগাগোড়া তিনি দাপুটে পারফরম্যান্স উপহার দিয়েছেন।

দুরন্ত ছন্দে

দুরন্ত ছন্দে

সেমিফাইনালে সর্বসম্মত সিদ্ধান্তে ৫-০ ব্যবধানে জয়ী হয়েছিলেন লাভলিনা। সব বাউট জিতেছিলেন। প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন তথা দুবারের অলিম্পিক পদকজয়ী লি কিয়ানের বিরুদ্ধে তিনি নিজের উচ্চতাকে খুব বেশি কাজে লাগাতে পারেননি। যদিও দুরন্ত পারফরম্যান্সের সৌজন্যে জয় ছিনিয়ে নিয়েছিলেন। মিডলওয়েট ক্যাটেগরিতে অভিজ্ঞ এই বক্সারকে হারানো লাভলিনার কেরিয়ারে অন্যতম টার্নিং পয়েন্ট হয়ে থাকল।

ভারতের চতুর্থ সোনা

ভারতের চতুর্থ সোনা

দিল্লি বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের প্রথম সোনাটি এনে দিয়েছিলেন নীতু ঘাঙ্ঘাস। নীতুর পাশাপাশি গতকালই সোনা জিতেছিলেন সুইটি বুরা। আজ ভারতের তৃতীয় সোনাটি এনে দেন নিখাত জারিন। নিখাত এই নিয়ে টানা দ্বিতীয়বার বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন। মেরি কম ছাড়া নিখাতের আগে আর কোনও ভারতীয় বক্সারের ঝুলিতে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের একাধিক সোনা আসেনি। অবশেষে লাভলিনার সাফল্য ভারতীয় মহিলা বক্সিংকে এক অন্য উচ্চতায় নিয়ে গেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+