জয় দিয়ে কমনওয়েলথ যাত্রা শুরু করলেন লভলিনা বরগোঁহাই, পৌঁছে গেলেন কোয়ার্টারে

জয় দিয়ে কমনওয়েলথ গেমস এ যাত্রা শুরু করলেন লভলিনা বরগোঁহাই। পৌঁছে গেলেন শেষ ৮-এ, অর্থাৎ কোয়ার্টার ফাইনালে। শনিবার বার্মিংহামে কমনওয়েলথ গেমস এ আরিয়ানা নিকলসনের বিরুদ্ধে ৫-০ পয়েন্টের সহজেই জেতেন ভারতীয় বক্সার।

জয় দিয়ে কমনওয়েলথ যাত্রা শুরু করলেন লভলিনা বরগোঁহাই, পৌঁছে গেলেন কোয়ার্টারে

লভলিনা বরগোঁহাই (৭০ কেজি) মহিলাদের লাইট ওয়েট বিভাগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন। অলিম্পিক ব্রোঞ্জ পদক জয়ী লাভলিনা নিউজিল্যান্ডের প্রতিদ্বন্দ্বী নিকোলসনকে কার্যত উড়িয়ে দেন ৭০ কেজি বিভাগের প্রতিযোগিতায়। ভারতীয় বক্সার তার 'লং রিচ' পজিশনকে ভালভাবে ব্যাবহার করেন। ফলে বিপক্ষ তাঁকে বাগেই আনতে পারেনি। প্রতিপক্ষকে কার্যত ক্লান্ত করে দিয়ে তিনি ম্যাচ জেতেন।

২০১৮ সালের শেষ গেমসে ব্রোঞ্জ পদক বিজয়ী মহম্মদ হুসামুদ্দিন (৫৭ কেজি), পুরুষদের ফেদারওয়েট (৫৭ কেজি) বিভাগে একই ব্যবধানে দক্ষিণ আফ্রিকার তরুণ অ্যামজোলে ডাইকে পরাজিত করে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছেন। গোল্ড কোস্ট গেমসের প্রথম রাউন্ডে ছিটকে যাওয়া লভলিনা, এদিন রেফারি গো বলা মাত্রই আক্রমণ করতে শুরু করেন। কিক এবং পাঞ্চ দুটোই ব্যাপকভাবে ব্যবহার করেন তিনি। ৩৯ বছর বয়সী নিকলসন নিজের শক্তি সঞ্চয় করে খেলতে চাইছিলেন, কারণ তিনি জানতেন লাভলিনার এনার্জি বয়সের কারণেই তাঁর থেকে বেশি হবে। কিন্তু লাভের লাভ কিছু হয়নি। বিশ্রীভাবে হারতে হয় তাঁকে। তাই তিনি এই পদ্ধতি নিয়েছিলেন। কোয়ার্টার ফাইনালে লাভলিনা ওয়েলসের রোজি একেলসের মুখোমুখি হবেন।

তিনি অভিযোগ করেছিলেন যে তার ব্যক্তিগত কোচ সন্ধ্যা গুরুংকে গেমস ভিলেজে প্রথমে আসতে অনুমতি দেওয়া হয়নি। এরপ্র তাঁর অভিযোগ ছিল তাঁর কোচদের ক্রমাগত হয়রানি করা হয়। সন্ধ্যা গুরুংকে এদিন রিংয়ের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল। অনেক পরে তাঁকে ভিলেজে আসার স্বীকৃতি দেওয়া হয়।

অপরদিকে হাসামুদ্দিন তার প্রতিদ্বন্দ্বীকে পরাস্ত করতে তার দ্রুত হাত এবং চতুর পা ব্যবহার করেছিলেন। ভারতীয় কিক বক্সার শুরু থেকেই চাপ বজায় রাখেব বিপক্ষের উপর। তিন রাউন্ডের কোনোটিতেই বিপক্ষকে কোনও সুযোগ নিতে দেননি। দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় অভিজ্ঞ ভারতীয়কে বেকায়দায় ফেলার যথাসাধ্য চেষ্টা করলেও, হাসামুদ্দিন তার প্রতিদ্বন্দ্বীকে কোনো ওপেনিং পয়েন্ট নেবার সুযোগটাই দেননি।

কোয়ার্টার ফাইনালে জায়গা পেতে পরের রাউন্ডে হাসামউদ্দিনের মুখোমুখি হবে বাংলাদেশের মহম্মদ সেলিম হোসেন। এদিকে ভারতীয় হেভিওয়েট বক্সার সঞ্জিত (৯২ কেজি) সোমোয়ার আটো লিউ প্লোডজিকি-ফাওগালির কাছে হেরে গেমস থেকে বিদায় নিয়েছেন। শেষ দুই রাউন্ডে রক্ষণাত্মক হওয়ায় শনিবারের খেলায় ফাওগালি পিছন থেকে এসে ৩-২ ব্যবধানে এগিয়ে যায়। সঞ্জিত দ্বিতীয় রাউন্ডে ব্যাকফুটে চলে যান। সেখান থেকে আর ফিরতে পারেননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+