PV Sindhu: সিন্ধুর জমকালো রিসেপশনে দক্ষিণী তারকাদের উজ্জ্বল উপস্থিতি, শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রীও
কয়েকদিন আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন পিভি সিন্ধু। বেসরকারি তথ্যপ্রযুক্তি সংস্থার শীর্ষকর্তা বেঙ্কট দত্ত সাইকে জীবন সঙ্গী হিসাবে বেছে নিয়েছেন দু'বারের অলিম্পিক্স পদকজয়ী।রবিবার তেলুগু সংস্কৃতি অনুসারে বিবাহ সম্পন্ন হয়। উদয়পুরে বিবাহ অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন সিন্ধু এবং বেঙ্কটের ঘনিষ্ঠ বন্ধুরা। মঙ্গলবার ক্রিসমাসের আগের রাতে হল গালা রিসেপশন।
বিবাহ অনুষ্ঠান উদয়পুরে হলেও রিসেপশন হল কিন্ত সিন্ধুর নিজের শহর হায়দরাবাদেই। দম্পতি মঙ্গলবার হায়দরাবাদে তাঁদের বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদের জন্য একটি গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করেছিলেন পিভি সিন্ধু। এই অনুষ্ঠানে দক্ষিণী তারকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতোই।একাধিক দক্ষিণী সুপারস্টার উপস্থিত ছিলেন সিন্ধুর রিসেপশনে।

তামিল সুপারস্টার অজিত কুমার তাঁর পরিবারের সঙ্গে এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। এর পাশাপাশি আরও এক দক্ষিণী প্রবীণ অভিনেতা ও রাজনীতিবিদ চিরঞ্জীবীও সিন্ধুর জীবনের গুরুত্বপূর্ণ দিনে উপস্থিত ছিলেন। চিরঞ্জীবী নীল টি-শার্ট, সাদা প্যান্ট ও স্নিকার্স পরে ক্যাজুয়াল স্টাইলেই সিন্ধুর রিসেপশন পার্টিতে উপস্থিত ছিলেন।
শুধু কি চিরঞ্জীবী অজিত কুমার, আরও দক্ষিণী সুপারস্টার নাগার্জুন হায়দরাবাদে পিভি সিন্ধুর রিসেপশন পার্টিতে অংশগ্রহণ করেন। কালো শার্ট ও নীল প্যান্ট পরে এসইউভি থেকে নেমে হাসিমুখে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন দক্ষিণী এই তারকা। নব দম্পত্তিকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি।
২২ ডিসেম্বর বিবাহ অনুষ্ঠান হলেও তার আগে থেকেই অন্য অনুষ্ঠানগুলি শুরু হয়ে গিয়েছিল।২০ ডিসেম্বর সঙ্গীত হয় এবং পরের দিন হলদি, পেলিকুথুরু এবং মেহেন্দি অনুষ্ঠানও হয়েছে বলে সূত্রের খবর। দুই পরিবারই নিজেদের বেশ কিছুদিন ধরে চেনেন বলে জানিয়েছিলেন সিন্ধুর বাবা পিভি রমনা।
গত রবিবার বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাত্র ১৫০ জন আমন্ত্রিত অতিথি, যার মধ্যে ছিলেন পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু এবং কয়েকজন বিশিষ্ট ব্যক্তি।কেন্দ্রীয় মন্ত্রী পর্যটন গজেন্দ্র সিং শেখাওয়াত উপস্থিত হয়েছিলেন সেই অুনষ্ঠানে। তবে কয়েক দিন আগেই বাগদানের ছবি প্রকাশ্যে আনেন। সেই ছবির সঙ্গে সিন্ধু লেখেন, ভালোবাসা কাছে এলে তাকে অনুসরণ করো। কেন না, ভালোবাসা নিজেকে ছাড়া আর কিছুই দেয় না।
একটি রিপোর্ট অনুসারে ২০২২ সালে বিমানের মধ্যে বেঙ্কটের সঙ্গে আলাপ হয়েছিল সিন্ধু। সেই পরিচয় থেকে শুভ পরিণয় ঘটল। সেই আলাপ থেকেই শুরু হয়েছিল তাদের বন্ধত্বের পথ চলা। অবশেষে একে অপরকে জীবন সঙ্গী হিসেবে বেছে নিলেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications