LA Wildfire: দাবানলের গ্রাসে মার্কিন সাঁতারুর দশটি অলিম্পিক্স পদক! ফুটবল দলের ট্রেনিং সেন্টারের ঠিকানা বদল
লস অ্যাঞ্জেলেস দাবানল পরিস্থিতি ভয়াবহ আকার নিচ্ছে। বিগত কয়েকদিন ধরেই আগুনের শিখার গ্রাসে একরের পর এক জমি। শুধু সাধারণ মানুষদেরই নয় একাধিক ক্রীড়াবিদের বাড়িও আগুনের গ্রাসে চলে গিয়েছে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের অলিম্পিয়ান সাঁতারু গ্যারি হল জুনিয়রের স্বপ্নের ১০টি অলিম্পিক্স পদকও এই আগুনের শিখায় ভস্মীভূত হয়েছে।
১৯৯৬, ২০০০ ও ২০০৪ এই তিনটি অলিম্পিক্স মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে অংশ নেন সাঁতারু গ্যারি গল জুনিয়র। এই তিনটি অলিম্পিক্সেই সাফল্য পেয়েছিলেন মার্কিন এই সাঁতারু। মোটা ১০টি পদক জিতেছিলেন গ্যারি হল জুনিয়র। এই তিনটি অলিম্পিক্স থেকে পাঁচটি সোনা, তিনটি রুপো, ও দু'টি ব্রোঞ্জ জিতেছিলেন মার্কিন সাঁতারু। কিন্ত দাবানলে এই পদকগুলি ভস্মীভূত হয়ে গিয়েছে।

গ্যারি হল বলেছেন, 'অনেকেই জানতে চাইছেন, পদকগুলি কী অবস্থায় রয়েছে। কিন্তু বেদনা দায়ক হল পদকগুলি সবই পুড়ে গিয়েছে। পদকগুলো আমার জীবেনর সেরা অর্জন। কিন্তু যেভাবে আগুন লেগেছে তাতে মনে হয় কিছুই আর নেই। আমাদের আবার নতুন করে শুরু করতে হবে। তার জন্য কঠিন পরিশ্রম করতে হবে। এ ছাড়া আমাদের আর কিছুই করণীয় নেই।
৫০ বছর বয়সী মার্কিন সাঁতারু আরও বলেছেন, 'আমার অগ্নিদগ্ধ বাড়িটার কাছে আবার যখন যাব, তখন হয়তো আবেগকে নিয়ন্ত্রণ করতে পারব না। ছাইয়ের স্তুপ থেকে পদকগুলো খুঁজবো। গলে যাওয়া অবস্থায় খুঁজে পেলেও পদকগুলো নিজের কাছে রেখে দেব। জানি না পদক গুলো আর কোনও ভাবে পাবো কিনা।
মেক্সিকোর ফুটবলার কার্লোস ভিলার বাড়িও পুড়ে ছাই। গৃহহীন হয়ে পড়েছেন এনবিএ-র দল লস অ্যাঞ্জেলেস লেকার্সের কোচ জেজে রেডিক। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের মহিলা দলের ট্রেনিং সেন্টার লস অ্যাঞ্জেলেস থেকে মায়ামিতে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
Please support this GoFundMe for Gary Hall Jr by donating or sharing—every bit of help makes a difference. https://t.co/mMLjgbnskK
— Mel Stewart (@goldmedalmel) January 10, 2025
দাবানলের জেরে প্যাসিফিক পালিসাডেসে ১৯০০০ একর জমি পুড়ে গিয়েছে। অন্য দিকে, আল্টাডেনায় আগুনের গ্রাসে চলে গিয়েছে ১৩০০০ একর জমি। এই দুই জায়গায় দাবানলের ফলে দশ হাজারেরও বেশি মানুষ গৃহহীন হয়ে গিয়েছেন। তাঁদের উদ্ধার করে ত্রাণ শিবিরে পাঠানো হয়েছে। গত কয়েক দিন ধরে জ্বলতে থাকা ক্যালিফর্নিয়ার আগুন-সঙ্কট নিয়ন্ত্রণে আনতে শেষমেশ ন্যাশনাল গার্ডকে ডাকা হয়েছে।












Click it and Unblock the Notifications