Live update : শুটিংয়ে মনীশ নারওয়ালের সোনা, সিংহরাজ আধানার রুপো

Live update : টোকিও প্যারালিম্পিকের ফাইনাল হারলেও দেশকে রুপো দিলেন ভাবিনা প্যাটেল

টোকিও প্যারালিম্পিকে মহিলাদের ব্যক্তিগত শুটিং ইভেন্টে বিশ্ব রেকর্ড ধরে ইতিহাস রচনা করেন অবনী লেখারা। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ ওয়ান ইভেন্টে ২৪৯.৬ স্কোর করেন অবনী। পুরুষদের ডিসকাস থ্রোর এফ৫৬ ইভেন্টে দ্বিতীয় প্রচেষ্টায় ৪৪.৩৮ মিটার দূরত্ব অতিক্রম করে রুপো জেতেন ভারতের যোগেশ কাথুনিয়া। টোকিও প্যারালিম্পিকের জ্যাভলিন থ্রো ইভেন্ট থেকে রুপো ও ব্রোঞ্জ পদক জিতছেন যথাক্রমে ভারতের দেবেন্দ্র ঝাঝারিয়া ও সুন্দর সিং গুরজার। দিনের শেষে পুরুষদের জ্যাভলিন থ্রোর এফ৬৪ ইভেন্টে সোনা জিতে বৃত্তটা সম্পূর্ণ করেন সুমিত অ্যান্টিল। টোকিও প্যারালিম্পিকে মহিলাদের সিঙ্গলস ক্লাস ফোর ইভেন্টের ফাইনালে বিশ্বের এক নম্বর তারকা তথা পাঁচটি প্যারালিম্পিক সোনাজয়ী চিনের ইং ঝউয়ের কাছে স্ট্রেট সেটে হেরেও দেশের জন্য রুপো নিশ্চিত করেছিলেন ভাবিনা প্যাটেল। পুরুষদের হাই জাম্প ইভেন্ট থেকে রুপোর পদক জিতেছিলেন ভারতের নিশাদ কুমার। এবার শুটিংয়ে ব্রোঞ্জ জিতলেন ভারতের সিংহরাজ আধানা।

Live update : শুটিংয়ে মনীশ নারওয়ালের সোনা, সিংহরাজ আধানার রুপো

Sep 04, 2021, 3:26 pm IST

টোকিও প্যারালিম্পিকের শুটিংয়ে সোনা জিতলেন ভারতের মনীশ নারওয়াল। একই ইভেন্ট থেকে রুপো জিতেছেন ভারতের সিংহরাজ আধানা।
Sep 02, 2021, 1:42 pm IST

টোকিও প্যারালিম্পিকের তায়কোয়ান্দো ইভেন্টে খেলতে নেমে পায়ে চোট পেলেন ভারতীয় অ্য়াথলিট অরুণা তানওয়ার। তাঁকে স্ক্যানের জন্য নিয়ে যাওয়া হয়েছে। অরুণার হেয়ারলাইন ফ্যাকচার হয়েছে বলে অনুমান। টোকিও গেমসের উক্ত ইভেন্টের কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছেন ভারতীয় প্যারা অ্যাথলিট।
Sep 02, 2021, 1:42 pm IST

বৃহস্পতিবারও এখনও পর্যন্ত পদক জিততে সক্ষম হয়নি ভারত।
Sep 02, 2021, 1:41 pm IST

বহু প্যারা অ্যাথলিটকে পদক জয়ের খুব কাছ থেকে ফিরে আসতে হয়েছে।
Sep 02, 2021, 1:40 pm IST

টোকিও প্যারালিম্পিকে মোট ১০ পদক জিতে বসে রয়েছে ভারত।
Aug 31, 2021, 12:50 pm IST

এই দুর্দান্ত সাফল্যের জন্য সিংহরাজ আধানাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
Aug 31, 2021, 12:49 pm IST

একই ইভেন্টে সপ্তম হয়েছেন ভারতের মনীশ নারওয়াল। ১৩৫.৮ পয়েন্ট অর্জন করতে তিনি সক্ষম হয়েছেন।
Aug 31, 2021, 12:48 pm IST

চলতি গেমসের শুটিং বিভাগে এখনও পর্যন্ত মোট দুটি পদক জিততে সক্ষম হল ভারত।
Aug 31, 2021, 12:48 pm IST

সবমিলিয়ে চলতি প্রতিযোগিতায় ভারতের পদক সংখ্যা আটে গিয়ে পৌঁছলো। দুটি সোনা সহ এই ফলাফল প্যারালিম্পিকের ইতিহাসে ভারতের সেরা।
Aug 31, 2021, 12:48 pm IST

পুরুষদের পিওয়ান ১০ মিটার এয়ার পিস্তল এসএইচ ওয়ান ফাইনালে পিছিয়ে থেকেও দুর্দান্ত কামব্যাক ঘটালেন সিংহরাজ আধানা। ২১৬.৮ পয়েন্ট নিয়ে ওই ইভেন্ট থেকে তিনি ব্রোঞ্জ পদক জিতেছেন।
Aug 30, 2021, 1:55 pm IST

টোকিও প্যারালিম্পিকে পদকজয়ী ভারতীয় অ্যাথলিটদের শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া।
Aug 30, 2021, 11:49 am IST

টোকিও প্যারালিম্পিকে সফল হওয়া ভারতীয় অ্যাথলিটদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছা জানিয়েছেন দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও।
Aug 30, 2021, 11:48 am IST

টোকিও প্যারালিম্পিকে পুরুষদের জ্যাভলিন থ্রোর এফ৪৬ ইভেন্ট থেকে ব্রোঞ্জ পদক জিতেছেন ভারতেরই সুন্দর সিং গুরজার। ৬৪.০১ মিটার দূরত্বে বর্শা নিক্ষেপ করে এই অনন্য কীর্তির অধিকারী হয়েছেন ভারতীয় প্যারা অ্যাথলিট।
Aug 30, 2021, 11:47 am IST

পুরুষদের জ্যাভলিন থ্রোর এফ৪৬ ইভেন্টে ৬৪.৩৫ মিটার দূরত্বে বর্শা নিক্ষেপ করে রুপো জিততে সক্ষম হয়েছেন দেবেন্দ্র ঝাঝারিয়া।
Aug 30, 2021, 11:47 am IST

পুরুষদের ডিসকাস থ্রোর এফ৫৬ ইভেন্টে দ্বিতীয় প্রচেষ্টায় ৪৪.৩৮ মিটার দূরত্ব অতিক্রম করে রুপো জিতেছেন ভারতের যোগেশ কাথুনিয়া।
Aug 30, 2021, 11:46 am IST

প্যারালিম্পিকের শুটিং ইভেন্টে এর আগে কোনও ভারতীয় মহিলা সোনা জিততে পারেননি।
Aug 30, 2021, 11:45 am IST

মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ ওয়ান ইভেন্টে ২৪৯.৬ স্কোর করে দেশের জন্য সোনা জেতার পাশাপাশি বিশ্ব রেকর্ড ছুঁয়েছেন ভারতীয় প্যারা শুটার। যা প্যারালিম্পিক রেকর্ডও বটে।
Aug 29, 2021, 11:05 am IST

ভাবিনা প্যাটেলের শহর মেহসানায় উৎসব। চলছে আবির খেলা, গরবা।
Aug 29, 2021, 11:04 am IST

টোকিও প্যারালিম্পিকে রুপোজয়ী ভাবিনা প্যাটেলকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Aug 29, 2021, 8:52 am IST

ভাবিনা প্যাটেলকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
Aug 29, 2021, 8:40 am IST

ভাবিনা প্যাটেলকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Aug 29, 2021, 8:33 am IST

ভাবিনা প্যাটেলকে অভিনন্দন জানালেন দেশের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নায়ডু।
Aug 29, 2021, 8:24 am IST

জাতীয় ক্রীড়া দিবসে ভাবিনা প্যাটেলের রুপো জয়ে আপ্লুত কিংবদন্তি পিটি উষা।
Aug 29, 2021, 8:23 am IST

ভাবিনা প্যাটেলকে শুভেচ্ছা জানালেন ২০০৮ সালের বেজিং অলিম্পিক থেকে দেশকে সোনা দেওয়া অভিনব বিন্দ্রা।
Aug 29, 2021, 8:13 am IST

টোকিও প্যারালিম্পক থেকে রুপো জয় করা ভাবিনা প্যাটেলকে শুভেচ্ছা জানালেন ২০১৬ সালের রিও গেমসে পদকজয়ী দীপা মালিক।
Aug 29, 2021, 7:59 am IST

পাঁচটি প্যারালিম্পিক সোনাজয়ী চিনের প্রতিপক্ষ আরও একবার নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন।
Aug 29, 2021, 7:47 am IST

টোকিও প্যারালিম্পিক থেকে রুপো জিতেই দেশে ফিরতে হচ্ছে ভাবিনা। ভারতীয় টেবিল টেনিস তারকার বিপক্ষে খেলার ফলাফল ৭-১১, ৫-১১, ৬-১১।
Aug 29, 2021, 7:45 am IST

ম্যাচ বাঁচাতে এই গেম জিততেই হবে ভাবিনাকে।
Aug 29, 2021, 7:43 am IST

তৃতীয় গেমেও পিছিয়ে রয়েছেন ভাবিনা প্যাটেল।
Aug 29, 2021, 7:39 am IST

দ্বিতীয় গেম হারলেন ভাবিনা।
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+