পিভি সিন্ধুর পদক তালিকা একনজরে

সামগ্রিকভাবে রিও অলিম্পিকে যখন ভারতের পদক জয়ের আশা প্রায় সকলেই ছেড়ে দিতে বসেছিলেন তখন একমাত্র ব্যাডমিন্টনে আশার আলো জাগিয়ে রেখেছিলেন হায়দ্রাবাদের ২১ বছরের তরুণী পুসারলা ভেঙ্কট সিন্ধু। এদিন নিজেকে ছাপিয়ে ফাইনালে চলে গেলেন তিনি। [রিও অলিম্পিক ২০১৬ : ইতিহাস সৃষ্টি করে ব্যাডমিন্টন ফাইনালে ভারতের পিভি সিন্ধু]

কোয়ার্টার ফাইনালে সিন্ধু কড়া লড়াই করে জয় ছিনিয়ে নিলেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা চিনের ওয়াঙ্গ ইয়াংয়ের কাছ থেকে। এবং সেইসঙ্গে সেমিফাইনালে পৌঁছন সিন্ধু। আর তখন থেকেই আশায় বুক বেঁধেছিল গোটা দেশ। এদিন পদক জয়ের তালিকায় ঢুকে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেলেন পিভি সিন্ধু। [রিও অলিম্পিকে পিভি সিন্ধু : তাঁকে নিয়ে কিছু জরুরি তথ্য একনজরে]

পিভি সিন্ধুর পদক তালিকা একনজরে

একনজরে দেখে নিন পিভি সিন্ধু আন্তর্জাতিক কেরিয়ারে কবে কোথায় কোন পদক পেয়েছেন

বিশ্ব চ্যাম্পিয়নশিপ

গুয়াংঝাওয়ে ২০১৩ সালে মহিলাদের সিঙ্গলসে ব্রোঞ্জ

কোপেনহেগেনে ২০১৪ সালে মহিলাদের সিঙ্গলসে ব্রোঞ্জ

এশিয়ান গেমস

ইঞ্চেয়নে ২০১৪ সালে ব্রোঞ্জ পদক জয়

কমনওয়েলথ গেমস

২০১৪ সালে গ্লাসগোয় মহিলাদের সিঙ্গলসে ব্রোঞ্জ

এশিয়া চ্যাম্পিয়নশিপস

২০১৪ সালে গিমচেয়নে মহিলাদের সিঙ্গলসে ব্রোঞ্জ পদক

সাউথ এশিয়ান গেমস

গুয়াহাটিতে মহিলাদের সিঙ্গলসে ২০১৬ সালে রুপোর পদক জয়

এই গুয়াহাটিতেই মহিলাদের দলগত বিভাগে সোনা জয়

এছাড়াও ২০১১ সালে ডগলাসে অনুষ্ঠিত যুব কমনওয়েলথ গেমসে সোনা পান সিন্ধু। এর পাশাপাশি এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপে ২০১১ সালে মহিলাদের সিঙ্গলসে ব্রোঞ্জ, মিক্সড দলে ব্রোঞ্জ পান। ২০১২ সালে এই এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপেই মহিলাদের সিঙ্গলসে সোনা জেতেন পিভি সিন্ধু। এবার রিও অলিম্পিকের ব্যাডমিন্টন ফাইনাল জিতলে ভারতের প্রথম মহিলা খেলোয়াড় হিসাবে সোনা জিতবেন সিন্ধু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+