তিরন্দাজি থেকে শুটিং, ব্যাডমিন্টন থেকে বক্সিং, কোন বিভাগে কোন কোন ভারতীয় টোকিওর বিমান ধরছেন?
তিরন্দাজি থেকে শুটিং, ব্যাডমিন্টন থেকে বক্সিং, কোন বিভাগে কোন কোন ভারতীয় টোকিওর বিমান ধরছেন?
আগামী ২৩ জুলাই থেকে জাপানের টোকিওতে শুরু হতে চলেছে অলিম্পিক। ভারত থেকে মোট ১২৬ জন অ্যাথলিট এবার প্রতিযোগিতায় অংশ নিতে চলেছেন। যে দেশের নিরিখে রেকর্ড। মোট ১৮টি ক্রীড়া বিভাগে বিভক্ত হয়ে ভারতীয় অ্যাথলিটরা এ লড়াইয়ে সামিল হবেন। সম্পূর্ণ তালিকা দেখে নেওয়া যাক।

তিরন্দাজি
১) পুরুষদের রিকার্ভ ব্যক্তিগত ও দলগত ইভেন্ট - তরুণদীপ রাই, অতনু দাস, প্রবীণ যাদব।
২) মহিলাদের রিকার্ভ ব্যক্তিগত ইভেন্ট - দীপিকা কুমারী
৩) রিকার্ভ মিক্সড - দীপিকা কুমারী ও অতনু দাস

অ্যাথলেটিক্স
১) পুরুষদের ৪০০ মিটার হাডেল- এমপি জাবির
২) পুরুষদের ৪x৪০০ মিটার রিলে - মহম্মদ আনাস ইয়াহিয়া, নোয়া নির্মল টম, আমোজ জাকব, আরোকিয়া রাজীব ও নাগানাথন পান্ডি
৩) পুরুষদের ২০ কিমি রেস ওয়াক - সন্দীপ কুমার, রাহুল রোহিলা, ইরফান কোলোথুম থোড়ি
৪) পুরুষদের ৫০ কিমি রেস ওয়াক - গুরপ্রীত সিং
৫) পুরুষদের ৩০০০ মিটার স্টিপলেচেজ - অবিনাশ সাবলে
৬) মহিলাদের ১০০ ও ২০০ মিটার স্প্রিন্ট - দ্যুতি চাঁদ
৭) মহিলাদের ২০ মিটার রেস ওয়াক - প্রিয়াঙ্কা গোস্বামী, ভাবনা জাট
৮) মিক্সড ৪X৪০০ মিটার রিলে - স্বার্থক ভামরি, অ্যালেক্স অ্যান্টনি, ভি রেবতী, শুভা ভেঙ্কটেসন, ধনলক্ষ্মী শেখর
৯) পুরুষদের জ্যাভলিন থ্রো - নীরজ চোপড়া, শিবপাল সিং
১০) পুরুষদের লং জাম্প - মুরলী শ্রীশংকর
১১) পুরুষদের শট পুট - তাজিন্দর পাল সিং তুর
১২) মহিলাদের ডিসকার থ্রো - কমলপ্রীত কৌর, সীমা পুনিয়া
১৩) মহিলাদের জ্যাভলিন থ্রো - অন্নু রানী

ব্যাডমিন্টন
১) পুরুষদের সিঙ্গলস - সাই বি প্রণীত
২) পুরুষদের ডবলস - স্বাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি, চিরাগ শেঠী
৩) মহিলাদের সিঙ্গলস - পিভি সিন্ধু

বক্সিং
১) পুরুষদের ৫২ কেজি ফ্লাইওয়েট - অমিত পানঘাল
২) পুরুষদের ৬৩ কেজি লাইটওয়েট - মনীশ কৌশিক
৩) পুরুষদের ৬৯ কেজি ওয়েলটারওয়েট - বিকাশ কৃষ্ণান
৪) পুরুষদের ৭৫ কেজি মিডলওয়েট - আশিস কুমার
৫) পুরুষদের ৯১ কেজি সুপার হেভিওয়েট - সতীশ কুমার
৬) মহিলাদের ৫১ কেজি ফ্লাইওয়েট - এমসি মেরি কম
৭) মহিলাদের ৬০ কেজি লাইটওয়েট - সীমরনজিৎ কৌর
৮) মহিলাদের ৬৯ কেজি ওয়েলটারওয়েট - লভলীনা বোর্গহাইন
৯) মহিলাদের ৭৫ কেজি মিডলওয়েট - পূজা রানী

ইকুয়েসট্রিয়ান ও ফেন্সিং
ফউয়াদ মির্জা (ইকুয়েসট্রিয়ান), সিএ ভবানী দেবী (ফেন্সিং)

গল্ফ
১) পুরুষদের ব্যক্তিগত ইভেন্ট - অনির্বাণ লাহিড়ী, উদয়ন মানে।
২) মহিলাদের ব্যক্তিগত ইভেন্ট - অদিতি অশোক

জিমন্যাস্টিক ও জুডো
প্রণতি নায়েক (জিমন্যাস্টিক মহিলাদের আর্টিস্টিক), সুশীলা দেবী (মহিলাদের ৪৮ কেজি জুডো)

হকি
১) পুরুষদের দল - পিআর শ্রীজেশ (গোলরক্ষক), হরমনপ্রীত সিং, রূপীন্দর পাল সিং, সুরেন্দর কুমার, অমিত রুইদাস, বীরেন্দ্র লাকরা, হার্দিক সিং, মনপ্রীত সিং, বিবেক সাগর প্রসাদ, নীলকান্ত শর্মা, সুমিত, সামশের সিং, দিলপ্রীত সিং, গুরজন্ত সিং, ললিত কুমার উপাধ্যায়, মনদীপ সিং।
স্ট্যান্ডবাই - কৃষাণ পাঠক (গোলরক্ষক), বরুণ কুমার (ডিফেন্ডার), সীমরনজিৎ সিং (মিডফিল্ডার)
২) মহিলাদের দল - সবিতা (গোলরক্ষক), দীপ গ্রেস এক্কা, নিক্কি প্রধান, গুরজিৎ কৌর, উদিতা, নিশা, নেহা, সুশীলা চানু পুখরামবাম, মনিকা, নভজোৎ কৌর, সালিমা তেতে, রানী রামপাল, নভনীত কৌর, লালরেমসিয়ামি, বন্দনা কাটারিয়া, শর্মিলা দেবী।
স্ট্যান্ড বাই - ই রজনী

রোয়িং (পুরুষদের লাইটওয়েট ডবল স্কালস)
অরুণ লাল, অরবিন্দ সিং

সেইলিং
১) পুরুষদের লেসার - বিষ্ণু সরবানন
২) পুরুষদের ৪৯ ইআর - কেসি গণপতি, বরুণ থাক্কার
৩) মহিলাদের লেসার রাডিয়াল - নেত্রা কুমানন

শুটিং
১) পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল - দিব্যাংশ সিং পানওয়ার, দীপক কুমার
২) মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল - অপূর্বী চান্ডেলা, এলাভেনিল ভালারিভান
৩) পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল - সৌরভ চৌধুরী, অভিষেক ভার্মা
৪) মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল - মনু ভাকর, যশশ্বী সিং দেশওয়াল
৫) পুরুষদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশন - সঞ্জীব রাজপুত, ঐশ্বরী প্রতাপ সিং তোমর
৬) মহিলাদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশন - অঞ্জুম মৌদগিল
৭) মহিলাদের ২৫ মিটার পিস্তল - মনু ভাকর, রাহি শার্নাবত
৮) পুরুষদের স্কিট - অঙ্গদ বাজওয়া, মাইরাজ আহমেদ খান
৯) অন্তর্ভূক্ত মিক্সড টিম ১০ মিটার রাইফেল ও মিক্সড টিম ১০ মিটার এয়ার পিস্তল
১০) রিজার্ভ - সন্দীপ সিং, স্বপ্নীল কুসালে, চেন সিং, শাহজার রিজভি, ওম প্রকাশ মিথারভাল, গুরজোৎ সিং খানগুরা, শিরাজ শেখ, শ্রেয়া আগরওয়াল, সুনীধি চৌহান, গায়েত্রী নিত্যানন্দন, শ্বেতা সিং, পি শ্রী নিবেথা, চিঙ্কি যাদব, অভিদনয়া পাতিল।

সাঁতার
১) পুরুষদের ১০০ মিটার ব্যাকস্ট্রোক - শ্রীহরি নটরাজন
২) পুরুষদের ২০০ মিটার বাটারফ্লাই - সজন প্রকাশ
৩) মহিলাদের ১০০ মিটার ব্যাকস্ট্রোক - মানা প্যাটেল

টেবিল টেনিস
১) পুরুষদের সিঙ্গলস - সাথীয়ান গ্নানাসেকারন, অচন্তা শরথ কমল
২) মহিলাদের সিঙ্গলস - মনিকা বাত্রা, সুতীর্থা মুখোপাধ্যায়
৩) মিক্সড ডবলস - অচন্তা শরথ কমল, মনিকা বাত্রা
টেনিস : সানিয়া মির্জা, অঙ্কিতা রায়না (মহিলাদের ডবলস)

কুস্তি ও ভারোত্তোন
কুস্তি
১) পুরুষদের ৫৭ কেজি - রবিকুমার দাহিয়া
২) পুরুষদের ৬৫ কেজি - বজরং পুনিয়া
৩) পুরুষদের ৮৬ কেজি - দীপক পুনিয়া
৪) মহিলাদের ৫০ কেজি - সীমা বিসলা
৫) মহিলাদের ৫৩৩ কেজি - ভিনেশ ফোগাত
৬) মহিলাদের ৫৭ কেজি - অংশু মালিক
৭) মহিলাদের ৬২ কেজি - সোনাম মালিক
ভারোত্তোলন - মীরাবাঈ চানু

টেনিস
সানিয়া মির্জা ও অঙ্কিতা রায়না












Click it and Unblock the Notifications