'This is Paris' টি-শার্টে ফরাসি রাজধানী কাঁপালেন মহাতারকা, 'মেসি.. মেসি...' রবের হিল্লোল
'This is Paris' টি-শার্টে ফরাসি রাজধানী কাঁপালেন তারকা, 'মেসি.. মেসি...' রবে মুখর ফ্যানরা
বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন করা লিওনেল মেসি প্যারিস সেইন্ট-জার্মেইনের সঙ্গেই গাঁটছড়া বাঁধতে চলেছেন। মঙ্গলবার স্পেন থেকে প্যারিসে পৌঁছেছেন তারকা ফুটবলার। 'This is Paris' পোশাক পরে বিমানবন্দরে হাজির ফুটবল প্রেমীদের বিহ্বল করে নতুন সূচনার ঘোষণা দিলেন ছয় বারের ব্যালন ডি'অর জয়ী। 'মেসি.. মেসি...' রবে দিগ্বিদিক কাঁপালেন প্যারিসের ফুটবল ফ্যানরা। এক গাল হাসি নিয়ে এবং হাত নাড়িয়ে তাঁদের অভিবাদন কুড়োলেন আর্জেন্তাইন তারকা।

ফ্রান্সের লিগ ওয়ান ফুটবল টুর্নামেন্টের দাপুটে দল পিএসজি-তেই সই করছেন লিওনেল মেসি। নেইমার, এমবাপেদের ক্লাবের সঙ্গে আর্জেন্তাইন তারকার প্রাথমিকভাবে দুই বছরের চুক্তি হতে চলেছে। যদিও পরে পিএসজি মেসির সঙ্গে আরও এক বছরের চুক্তি বাড়িয়ে নেওয়ার সুযোগ পাবে বলেও জানানো হয়েছে। সে অনুযায়ী ছয় বারের ব্যালন ডি'অর জয়ী তারকাকে ২০২৪ পর্যন্ত প্যারিসের ক্লাবে ফুটবল খেলতে দেখা যেতে পারে। ফরাসি ক্লাব থেকে বার্ষিক ৩৫ মিলিয়ন ইউরো বা ৩০৫ কোটি টাকারও বেশি উপার্জন করতে পারেন এলএম টেন। যার আনুষ্ঠানিক ঘোষণা হবে বুধবার। ভারতীয় সময় দুপুর আড়াইটে (প্যারিসে সকাল ১১টা) নাগাদ প্যারিস সাঁ-জাঁর তরফে একটি সাংবাদিক সম্মেলন করা হবে। সেখানেই মেসির সঙ্গে ক্লাবের গাঁটছড়ার বিষয়টি জানানো হবে বলে খবর।
#Messi waves to supporters from a window after he landed at Le Bourget airport 🛬, to become #PSG new playe 🔥👏🇫🇷
— محمد الجزار 🦅 (@mohamedelgazar4) August 10, 2021
(📸 : Sameer Al-DOUMY / AFP) pic.twitter.com/kNjA7hRyny
বার্সেলোনার সঙ্গে ২১ বছরের বন্ধন ছিন্ন করা লিওনেল মেসি যে প্যারিস সেইন্ট-জার্মেইনে সই করা সংক্রান্ত খবরের সত্যতা আগেই স্বীকার করেছিলেন তারকা ফুটবলারের এজেন্ট তথা তাঁর বাবা জর্জ। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ফরাসি ফুটবল ক্লাবের সঙ্গে বেশকিছু দিন ধরে আলাপ আলোচনা চলছিল মেসির বাবা ও তাঁর আইনজীবীর। প্যারিস সাঁ-জাঁ ছাড়াও ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টার সিটি ও চেলসি প্রাক্তন বার্সা তারকাকে সই করাতে চেয়েছিল বলে শোনা যাচ্ছিল। তবে পিএসজি ছাড়া বিশ্বের অন্য কোনও দল মেসিকে চুক্তিপত্রের কাগজ পাঠায়নি বলে জানা যায়। পরে সে কথা নিজেও স্বীকার করে নিয়েছিলেন এলএম টেন।
— Paris Saint-Germain (@PSG_inside) August 10, 2021
২০১৭ সালে বার্সেলোনা থেকেই ফরাসি ক্লাবে খেলতে এসেছিলেন নেইমার। ব্রাজিলিয় তারকাকে পেতে ২২২ মিলিয়ন ইউরো খরচ করেছিল প্যারিস সাঁ-জাঁ। যেখানে নেইমার-এমবাপে জুটির ফলানো ফসলে সম্বৃদ্ধ হয়েছে ফুটবল। সে দলের আক্রমণভাগে মেসির উপস্থিতি লিগা ওয়ান জায়ান্টদের অপ্রতিরোধ্য করে তুলবে বলে মনে করেন ফ্যানরা। বার্সালোনা থাকাকালীন মেসি ও নেইমারের যুগলবন্দি ছিল দেখার মতো। দুই তারকার নিবিড় বন্ধুত্বের প্রমাণ চলতি বছরের কোপা আমেরিকা কাপের ফাইনালেও দেখা গিয়েছিল। হার-জিত ভুলে একসঙ্গে গল্প মশগুল হয়েছিলেন চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্তিনা ও ব্রাজিলের দুই মহাতারকা। সেই জুটি পিএসজি-র জার্সিতেও সফল হবে বলে আশা ফুটবল প্রেমীদের।
🔥🇦🇷 Leo Messi saluda por primera vez a su nueva afición: locura en el PSG tras su aterrizaje en París https://t.co/F3xBB4DqKW pic.twitter.com/ek7EZjbYKO
— Deportes Cuatro (@DeportesCuatro) August 10, 2021
এদিকে মেসির প্যারিস আগমনে মুখরিত হয়েছে সোশ্যাল মিডিয়া। এলএম টেনের আগমনী বার্তা দিয়েছেন পিএসজি। প্যারিসের বিমানবন্দরে নেমে ফ্যানদের উদ্দেশে হাসিমুখে মেসির হাত নাড়ানোর ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। মেসির সঙ্গে প্যারিসে পৌঁছেছেন তাঁর স্ত্রী আন্তোনেলাও। তারকা দম্পতির বিমানে বসে থাকা অবস্থার ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন করার দিন আবেগে কেঁদে ফেলেছিলেন এলএম টেন। জানিয়েছিলেন নিজের মনের অনিচ্ছার কথা। এদিন প্যারিসে নামা এক অন্য মেসিকে দেখে মনে পড়ে সেই প্রাচীন প্রবাদ, 'দ্য শো মাস্ট গো অন'।












Click it and Unblock the Notifications