Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Russian GP : ১০০তম রেস জিতে ফর্মুলা ওয়ানে নয়া ইতিহাস লুইস হ্যামিল্টনের, কী বলছে পরিসংখ্যান

Russian GP : ১০০তম রেস জিতে ফর্মুলা ওয়ানে নয়া ইতিহাস লুইস হ্যামিল্টনের, কী বলছে পরিসংখ্যান

ফর্মুলা ওয়ানে ইতিহাস রচনা করলেন লুইস হ্যামিল্টন। কেন তাঁকে বিশ্বের সর্বকালের সেরা রেসার বলা হয়, তা তিনি আরও একবার প্রমাণ করলেন। বিশ্বের প্রথম ফর্মুলা ওয়ান চালক হিসেবে ১০০তম রেস জিতলেন ইংল্যান্ডের কিংবদন্তি। নতুন ইতিহাস রচনা করার পাশাপাশি নতুন প্রজন্মের সামনে দৃষ্টান্তও স্থাপন করলেন লুইস। তাঁর কীর্তিতে মুগ্ধ বিশ্ব।

Russian GP : ১০০তম রেস জিতে ফর্মুলা ওয়ানে নয়া ইতিহাস লুইস হ্যামিল্টনের, কী বলছে পরিসংখ্যান

রবিবার রাশিয়ান গ্র্যান্ড প্রিক্সে অংশ নিয়েছিলেন লুইস হ্যামিল্টন। প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান দখল করেন। উক্ত রেসে চ্যাম্পিয়ন হয়ে কেরিয়ারে সেঞ্চুরি করে ইতিহাস রচনা করেছেন ইংল্যান্ডের গ্রেট। কারণ তাঁর আগে কোনও ফর্মুলা ওয়ান রেসার এত সংখ্যক রেস জিততে পারেননি। ফলে এই জয়ের গুরুত্ব যে অন্য রকম, তা স্বীকার করে নিয়েছেন হ্যামিল্টন নিজে। এই অসাধারণ জয় এবং রেকর্ড গড়ার কৃতিত্ব নিজের দলকে দিয়েছেন তিনি। চার ল্যাপ শেষ হওয়ার আগে দ্বিতীয় স্থানে অবস্থান করছিলেন হ্যামিল্টন। সেই সময় দলের বিবেচনা ও সিদ্ধান্ত তাঁকে সফল হতে সাহায্য করেছেন বলেও জানিয়েছেন লুইস।

ইংল্যান্ডের লুইস হ্যামিল্টনের আগে সবচেয়ে বেশি ফর্মুলা ওয়ান ম্যাচ জয়ের রেকর্ড ছিল কিংবদন্তি মাইকেল শুমাখারের। নিজের কেরিয়ারে ৯১টি এফ ওয়ান রেস জিতেছেন জার্মান কিংবদন্তি। লুইস হ্যামিল্টনের এখনও অনেকটাই পিছিয়ে থাকা জার্মানির সেবেস্তিয়ান ভেটেল ৫৩টি ফর্মুলা ওয়ান রেস জিতেছেন। ৫১টি রেস জিতেছেন আলিয়ান প্রোস্ট। ৪১টি ফর্মুলা ওয়ান রেস জিতেছেন ব্রাজিলের আইরটন সেনা। তবে লুইস হ্যামিল্টন যে রেকর্ডের পাহাড় তৈরি করছেন, তা অতিক্রম করা যে এ প্রজন্মের ফর্মুলা ওয়ান রেসারদের পক্ষে যে মুশকিল, তা মেনে নিচ্ছে বিশ্ব।

রবিবার হওয়া রাশিয়ান গ্র্যান্ড প্রিক্সের ফাইনাল থেকে ২৫ পয়েন্ট অর্জন করতে সক্ষম হন লুইস হ্যামিল্টন। ১ ঘণ্টা ৩০ মিনিট ৪১.০০১ সেকেন্ডে তিনি রেস শেষ করেন। মার্সেডেজ দলের হয়ে তিনি এই রেস জেতেন। দ্বিতীয় হয়েছেন রেড বুলের ম্যাক্স ভেস্তাপেন। রেস শেষ করতে তাঁর ৫৩.২৭১ সেকেন্ড বেশি সময় লাগে। বেলজিয়ামের ফর্মুলা ওয়ান রেসারের ঝুলিতে ১৮ পয়েন্ট জমা হয়েছে। তৃতীয় স্থানে রেস শেষ করেছেন স্পেনের কার্লোস সেইঞ্জ জুনিয়র। রেস শেষ করতে তাঁর ৬২.৪৭ সেকেন্ড বেশি সময় লেগেছে। ফেরারির চালকের ঝুলিতে জমা হয়েছে ১৫ পয়েন্ট। এই জয়ের পর মোট পয়েন্ট অর্জনের নিরিখেও বাকি প্রতিদ্বন্দ্বীদের অনেকটাই পিছনে ফেলে দিয়েছেন হ্যামিল্টন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+