করোনা প্রাণ কাড়ল মিলখা সিংয়ের স্ত্রী নির্মল কৌরের
করোনা আক্রান্ত হয়ে প্রয়াত কিংবদন্তি অ্যাথলিট মিলখা সিংয়ের স্ত্রী নির্মল কৌরের। তিনি ভারতীয় মহিলা ভলিবল দলের প্রাক্তন অধিনায়ক ছিলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৫। মিলখা সিং ছাড়াও তিনি রেখে গেলেন পুত্র তথা বিশিষ্ট গল্ফার জীভ মিলখা সিং ও তিন কন্যাকে।

গত মাসেই করোনা আক্রান্ত হয়ে মিলখা সিং হাসপাতালে ভর্তির কয়েক দিন পরেই মোহালির হাসপাতালে ভর্তি করা হয়েছিল নির্মল কৌরকে। কোভিড উপসর্গ নিয়ে ভর্তি হন, জানা যায় তিনি কোভিড নিউমোনিয়ায় আক্রান্ত। মিলখা সিং হাসপাতাল থেকে ছাড়া পেলেও নির্মল কৌরের অবস্থার অবনতি হতে থাকে। আজ বিকেল চারটে নাগাদ তিনি প্রয়াত হন।

গত ২৬ মে মোহালির ফর্টিস হাসপাতালে ভর্তি করা হয়েছিল নির্মল মিলখা সিংকে। তখন মিলখা সিংও ওই হাসপাতালেই ভর্তি ছিলেন। পরিবারের অনুরোধে মিলখা সিংকে পরে হাসপাতাল থেকে ছাড়া পেলেও তাঁর স্ত্রীর চিকিৎসা চলছিল এই হাসপাতালেই। পরে মিলখা সিংকে চণ্ডীগড়ের পিজিআইএমইআরে ভর্তি করা হয়। সেখানে এখনও আইসিইউতে থাকায় স্ত্রীর শেষকৃত্যেও হাজির থাকতে পারলেন না কিংবদন্তি অ্যাথলিট মিলখা সিং। তাঁর শারীরিক অবস্থার অবশ্য উন্নতি হচ্ছে বলে জানা গিয়েছে। দেশের ভলিবল দলের অধিনায়কত্ব করার পাশাপাশি নির্মল কৌর পাঞ্জাব সরকারের মহিলাদের খেলা বিষয়ক দফতরের ডিরেক্টরের দায়িত্ব সামলেছেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications