কোভিড পজিটিভ হয়ে অবাক মিলখা সিং, করোনা আক্রান্ত অলিম্পিয়ান মৌমা দাসও

করোনা আক্রান্ত হলেন মিলখা সিং। ফ্লাইং শিখ মিলখার বয়স এখন ৯১। করোনা আক্রান্ত হওয়ার খবর নিজেই জানিয়েছেন প্রাক্তন ভারতীয় স্প্রিন্টার। তিনি এখন চণ্ডীগড়ের বাসভবনে আইসোলেশনেই রয়েছেন।

কোভিড পজিটিভ হয়ে অবাক মিলখা সিং, করোনা আক্রান্ত মৌমা দাসও

মিলখা সিং জানিয়েছেন, তাঁদের বাড়ির কয়েকজন পরিচারক প্রথমে করোনা আক্রান্ত হন। এরপর বাড়ির সকলেই করোনা পরীক্ষা করান। একমাত্র মিলখা সিংয়ের রিপোর্টই পজিটিভ এসেছেন। তবে তাঁর কাশি বা জ্বর-সহ কোনও উপসর্গই নেই বলে জানিয়েছেন মিলখা সিং। তিনি বলেছেন, রিপোর্ট দেখে আমি নিজেও অবাক হয়ে গিয়েছি। তবে ভালো আছি। কোনও উপসর্গ নেই।

কোভিড পজিটিভ হয়ে অবাক মিলখা সিং, করোনা আক্রান্ত মৌমা দাসও

মিলখা সিং আরও জানান, চিকিৎসকদের কথা অনুযায়ী তিন-চারদিনেই আমি পুরো সুস্থ হয়ে যাব। গতকালও জগিং করেছি। মনের জোর রয়েছে, ভালোই আছি। উল্লেখ্য, মিলখা সিং এশিয়ান গেমসে পাঁচবার সোনা জিতেছেনম। ১৯৬০ সালের অলিম্পিক্সে ৪০০ মিটারের ফাইনালে তিনি চতুর্থ হন। মিলখার পুত্র তথা বিশিষ্ট গল্ফার জীব মিলখা সিং এই মুহূর্তে দুবাইয়ে রয়েছে। তিনি শনিবারই বাড়ি ফিরছেন।

কোভিড পজিটিভ হয়ে অবাক মিলখা সিং, করোনা আক্রান্ত মৌমা দাসও

এরই মধ্যে করোনা থাবা বসিয়েছে অলিম্পিয়ান টিটি তারকা মৌমা দাসের পরিবারেও। গতকালই ফেসবুক বার্তায় মৌমা জানান, প্রথমে তাঁর শাশুড়ি, কন্যা ও এক কাকিমার করোনা ধরা পড়ে। এরপর গতকালই তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি আইসোলেশনে রয়েছেন। মিলখা সিং ও মৌমা দাসের দ্রুত আরোগ্য কামনা করেছেন ক্রীড়াপ্রেমীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+