প্রথম ফাইটেই মহম্মদ আলির নাতির কামাল, ৭০ সেকেন্ডে ধরাশায়ী প্রতিপক্ষ

প্রথম ফাইটেই মহম্মদ আলির নাতির কামাল, ৭০ সেকেন্ডে ধরাশায়ী প্রতিপক্ষ

পেশাদারি বক্সিং রিংয়ে নেমেই শোরগোল ফেলে দিলেন কিংবদন্তি মহম্মদ আলির নাতি নিকো আলি ওয়ালশ। কেরিয়ারের প্রথম প্রো ফাইট জিতলেন শুধু নয়, প্রতিপক্ষকে ৭০ সেকেন্ডে ধরাশায়ী করে অগ্রজের সম্মান অটুঁট রাখলেন ২১ বছরের বক্সার। যিনি নিজের এই দুর্দান্ত জয় লিজেন্ড দাদুকেই উৎসর্গ করেছেন। আগামী দিনে আরও ভাল খেলার আশাও জাগিয়েছেন নিকো আলি।

প্রথম ফাইটেই মহম্মদ আলির নাতির কামাল, ৭০ সেকেন্ডে ধরাশায়ী প্রতিপক্ষ

কেরিয়ারের প্রথম প্রো ফাইট জর্ডন উইকসের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন আলি। লাইটওয়েট বিভাগের এই লড়াইয়ে নবাগত নিকোকে তুমুল প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে বলে মনে করেছিলেন। কারণ এই ম্যাচের আগে পর্যন্ত প্রো এমএমএ ফাইট জিতেছিলেন জর্ডন। তাঁর অভিজ্ঞতা আলির কাছে ভারী পরে যেতে পারে বলে মনে করা হয়েছিল। তবে বাস্তবে হয়েছে উল্টোটাই। ম্যাচের শুরু থেকেই মারমুখী মেজাজে জর্ডনের ওপর হামলা শানাতে থাকেন ২১ বছরের নিকো। নবাগতের শক্তিশালী পাঞ্চ এবং মুভের কোনও জবাবই দিতে পারেননি জর্ডন। উল্টে ৭০ সেকেন্ডে ধরাশায়ী হয়ে বিশ্বকে তিনি অবাক করেন।

আমেরিকার ওকলার হার্ড রক হোটেল এবং ক্যাসিনোয় হওয়া এই প্রতিযোগিতা জেতার পর আবেগ চেপে রাখতে পারেননি নিকো আলি। জানিয়েছেন যে এই ম্যাচ জেতার জন্য তিনি দীর্ঘদিন ধরে পরিশ্রম করেছেন। তা বলে এত সহজে তাঁর জিত হবে, তা তিনি ধারণার মধ্যে আনতে পারেননি বলেও জানিয়েছেন ২১ বছরের নিকো। তাঁর বক্তব্য, এই দুর্দান্ত জয় তাঁকে আগামী দিনে আরও ভাল খেলার জন্য উৎসাহিত করবে। সবশেষে নিজের এই সাফল্যকে অনুপ্রেরণা মহম্মদ আলিকে উৎসর্গ করেছেন নাতি নিকো।

কেরিয়ারের প্রথম পেশাদারি ফাইট জয়ের ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন নিকো। এ লড়াইয়ের আগে নিজের অনুশীলনের ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন নিকো আলি। যেগুলি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে অতীতে, ভাইরাল হয়েছে এবারও। রাশেদা আলি ও বব ওয়ালসের পুত্র নিকো সামনের মোকাবিলাগুলি জিততেও বদ্ধপরিকর।

মোট তিনবার বক্সিংয়ের বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়েছিলেন মহম্মদ আলি। বক্সিং রিংয়ে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ১৯৯৯ সালে কিংবদন্তি আলিকে স্পোর্টস পার্সোনালিটি অফ সেঞ্চুরি নির্বাচন করা হয়েছিল। দাদুর প্রভাব যে তাঁর খেলার মধ্যে পড়ে এবং পড়বেও, তা স্বীকার করে নিয়েছেন নাতি নিকো। মোট ২৭টি লড়াইয়ে দাদু মহম্মদ আলিকে সঙ্গ দেওয়া বব আরুম এদিন নিকোর পাশেও হাজির ছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+