Leander Paes: অলিম্পিক্সে পদক সংখ্যা বৃদ্ধির দিশা দেখালেন, ডার্বি নিয়েও মনের কথা জানালেন লিয়েন্ডার
প্রত্যাশা অনুসারে প্যারিস অলিম্পিক্সে সাফল্য আসেনি ভারতের। গেমসের শেষ লগ্নে এসেও ভারতের পদকের সংখ্যা এখনও তিন। একাধিক ইভেন্টে চতুর্থ হয়েছেন ভারতীয় ক্রীড়াবিদরা। বার বার চায়ের কাপ ও ঠোঁটের মধ্যে এক সুতোর ব্যবধনাটা রয়েই যাচ্ছে। বার বার কাছে গিয়ে কেন সাফল্য অধরাই থাকছে ভারতের? এই বিষয়ে এবার মুখ খুললেন অলিম্পিক্সে পদক জয়ী টেনিস তারকা লিয়েন্ডার পেজ।
সদ্য প্রথম এশিয়ান ব্যক্তিত্ব হিসেবে টেনিসের হল অফ ফেম পেয়েছেন লিয়েন্ডার। দীর্ঘ কেরিয়ারে একাধিক গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। তবে তাঁর সাফল্যের মুকুটে একটি উজ্জ্বল পালক যুক্ত করেছে এই হল অফ ফেম। বিরল এই সম্মান পাওয়ার পর প্রথম বার নিজের শহর কলকাতায় এসেছেন লি। বৃহস্পতিবার একটি বেসরকারি ব্যাঙ্কের পক্ষ থেকে তাঁকে সম্বর্ধনা দেওয়া হল।

এই অনুষ্ঠানে চলতি অলিম্পিক্সে ভারতের পারফরম্যান্স বা ভিনেশ ফোগাট ইস্যুতে নীরব থাকেন লি। তবে অদূর ভবিষ্যতে কীভাবে পদকের সংখ্যা বাড়ানো যায় সেই বিষয়ে দিশা দেখালেন টেনিস নক্ষত্র।
লি বলেন, "আমরা সব সময় অলিম্পিক্স নিয়ে কথা বলি, বিশ্বকাপ, বিশ্ব চ্যাম্পিয়নশিপে সাফল্য পাওয়ার কথা ভাবি কিন্তু তৃণমূল স্তরে উন্নতির কথা ভাবি না। তৃণমূল স্তরে উন্নতি করতে পারলেই আগামী দিনে অলিম্পিক্স সহ বড় ইভেন্ট গুলোতে ভারতের পদকজয়ীর সংখ্যা বাড়বে।"
নিজের কেরিয়ার জুড়ে রয়েছে একাধিক সাফল্য। লি এবার চাইছেন তরুণ প্রজন্ম উন্নতিতে বিশেষ ভূমিকা নিতে। লি জানিয়েছেন, আগামীদিনে তাঁর লক্ষ্য ২.৫ লক্ষ যুবক যুবতীর কেরিয়ার তৈরিতে সাহায্য করা।
টেনিসের হল অফ ফেম সম্মান পেয়েছেন লি। দেশকে এই বিশেষ সম্মান দিতে পেরে খুশি টেনিস তারকা। তিনি বলেন, এর আগে জুনিয়র উইম্বলডন বা ফরাসি ওপেনের মিক্সড ডাবলসে খেতাব জিতেছে। তবে কলকাতায় টেনিসের এই সম্মান আনতে পেরে আমি খুব খুশি ও গর্বিত। এটা শুধু আমার একার সম্মান নয়। ১৪০ কোটি দেশবাসীর সম্মান।
কলকাতা তাঁর জন্মভূমি। এই ময়দান, সাউথ ক্লাবে তাঁর যৌবনের উপবন। তাই কলকাতাতে এলেই লি ফিরে যান ছোট বেলার স্মৃতিতে। টেনিসের পাশাপাশি ফুটবল তাঁর বড্ড প্রিয়। নিয়মিত আপডেট রাখেন ইস্ট মোহনের। আগামী ১৮ আগস্ট ডুরান্ড কাপের ডার্বি। বড় ম্যাচ নিয়ে লি বলেন, এই বছর কলকাতা লিগের ডার্বির ১০০ বছর হল। ফুটবল আমার সব সময় প্রিয়। ময়দানে ডার্বির উন্মাদনা আমি জানি। আমার ছোট বেলা ময়দানে কেটেছে।
কলকাতার বেসরকারি ব্যাঙ্কের কাজকর্মের ভূয়সী প্রশংসা করেন লি।
টেনিস প্রথম সমবেতন করে। তিনি বলেন, আমার সঙ্গে এই প্রতিষ্ঠানের মানসিকতা মেলে। এই ব্যাঙ্ক প্রথম যারা নারীদের গ্রুপ তৈরি করে লোনের ব্যবস্থা করে। আমার সঙ্গে এই মানসিকতা প্রথম থেকেই মেলে সেই সূচনা থেকে। তাই আমি এই বেসরকারি ব্যাঙ্কের সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।












Click it and Unblock the Notifications