বোল্টের শেষ দৌড় থেকে সোনা কেড়ে নেওয়ার চ্যালেঞ্জ মার্কিন অ্যাথলিটদের
কেরিয়ারের শেষ ইভেন্ট, বিশ্ব চ্যাম্পিয়নশিপে নিজের শেষ রিলে ম্যাচে নামবেন উসেন বোল্ট, চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে জাস্টিন গ্যাটলিনের আমেরিকা
সোনা জিতে কী সোনালি বিদায় হবে উসেন বোল্টের। এটাই এখন লাখ টাকার প্রশ্ন ক্রীড়ামহলে। কিন্তু এমনটা হওয়ার কথা তো ছিল না। গত সপ্তাহে যখন ব্যক্তিগত শেষ রেসে নেমেছিলেন বোল্ট, তখন তাঁর সোনা জয় নিয়ে কারোর মনে কোনও সন্দেহ ছিল না। কিন্তু গ্যাটলিন-কোলম্যানের কাছে হেরে ব্রোঞ্জ পান বোল্ট।
তার ৪ ইন্টু ১০০ মিটার রিলেতে তাঁর সোনা জয় দেখতে চাইছেন তাঁর ভক্তরা। হাসতে হাসতে দৌড়ে ফিনিশিং লাইটে পৌঁছে নিজের থান্ডার বোল্ট পোজ সবই শেষবার দেখতে চায় দুনিয়া।

গত সপ্তাহে জাস্টিন গ্যাটলিন এবং ক্রিশ্চিয়ান কোলম্যান ১০০ মিটার স্প্রিন্টে এক ও দু নম্বরে রেস শেষ করেছিলেন। বোল্টকে ১০০ মিটার রিলেতে হারাতেও তাই মরিয়া আমেরিকান অ্যাথলিটরা। যুক্তরাষ্ট্রের ক্রিশ্চিয়ান কোলম্যান আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়ে দিয়েছেন, বোল্টের শেষ রেসের পার্টি নষ্ট করতে তাঁরা তৈরি।
কোলম্যান বলেছেন, 'আমরা জেতার দৌড়ে আছি। বিশ্ব চ্যাম্পিয়নশিপে নামার চাপটা আমায় নিতেই হবে। অনেকে বলছেন আমার যথেষ্ট অভিজ্ঞতা নেই এই পর্যায়ে লড়াই করার। তবে আমার মনে হয় অভিজ্ঞতাটা বড় কথা নয়, কী ভাবে ঠিক সময় নিজের সর্বস্ব উজাড় করে সোনা জেতার চেষ্টা করা যায় সেটাই আসল হয়ে দাঁড়ায়।'
তবে বোল্ট নিজের শেষ ম্যাচের আগে চিরাচরিত হুঙ্কার ছাড়েননি। হয়ত সোনার ইতিহাসে নিয়ে যাওয়ার লক্ষ্যে নিজেকে ফোকাসড করছেন জামাইকান এই স্প্রিন্টার। তাঁর অনুরাগীদের মত নিশ্চয় তিনিও চাইছেন সোনা জিতেই সোনালি কেরিয়ার শেষ করতে।












Click it and Unblock the Notifications