অল ইংল্যান্ড ওপেনের শেষ আটে জায়গা করে নিলেন লক্ষ্য সেন, আশা জাগিয়েও ছিটকে গেলেন পিভি সিন্ধু-সাইনা নেহওয়াল
অল ইংল্যান্ড ওপেনের শেষ আটে জায়গা করে নিলেন লক্ষ্য সেন, আশা জাগিয়েও ছিটকে গেলেন পিভি সিন্ধু-সাইনা নেহওয়াল
বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ মেডেল জয়ী লক্ষ্য সেন তাক লাগিয়ে দিলেন অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে। ডেনমার্কের তারকা শাটলার এবং বি ডাব্লিউ এফ ক্রমতালিকায় তৃতীয় স্থানে থাকা আন্ডের্স অ্যান্টোনসেকে হারিয়ে অল ইংল্যান্ড ওপেনে পুরুষদের শেষ আটে জায়গা করে নিলেন লক্ষ্য সেন।

আলমোরার ২০ বছর বয়সী শাটলার এই বছরই জানুয়ারি মাসে কেরিয়ারের প্রথম সুপার ৫০০ ইভেন্ট জেতেন নিজেদর দেশে। ইন্ডিয়া ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। গত সপ্তাহে জার্মান ওপেনের ফাইনালে জায়গা করে নিয়েছিলেন এই তরুণ তারকা। বৃহস্পতিবার আন্টোনসেনকে স্ট্রেট গেমে পরাজিত করেন লক্ষ্য সেন। তাঁর পক্ষে খেলার ফল ২১-১৬ এবং ২১-১৮।
এই টুর্নামেন্টের তৃতীয় বাছাই অ্যান্টোনসেন দু'বার বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জিতেছেন। ২০১৯ সালে বেসেলে রূপো জিতেছিলেন তিনি। ২০২০ সালে হুইলভায় ব্রোঞ্জ জেতেন তিনি। শেষ আটের ম্যাচে চিনের লু গুয়াং জু-এ র মুখোমুখি হবেন লক্ষ্য সেন।
লক্ষ্য সেন সফল হলেও ব্যর্থ হয়েছেন মহিলাদের বিশ্ব ক্রমতালিকায় সাত নম্বরে থাকা পিভি সিন্ধু। বিশ্ব ক্রমতালিকায় ত্রয়দশ স্থান থাকা তাকাহাসির কাছে পরাজিত হন তিনি। প্রথম গেমে হারলেও দ্বিতীয় গেমে সমতা ফিরিয়ে এনে ছিলেন পিভি সিন্ধু কিন্তু শেষ পর্যন্ত ধারাবাহিকতা তিনি ধরে রাখতে পারেননি। তাঁর বিরুদ্ধে খেলার ফল ১৯-২১, ২১-১৬ এবং ১৭-২১। সিন্ধুকে হারাতে এই বাম হাতি প্রতিযোগীর সময় লাগে এক ঘণ্টা ছয় মিনিট।
প্রায় একই লেখা ঝোকা সাইনা নেহওয়ালের ম্যাচেরও। লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী সাইনা প্রথম গেমে পরাজিত হলেও দারুণ ভাবে ফিরে আসেন দ্বিতীয় গেমে। কিন্তু শেষ রক্ষা তিনিও করতে পারেননি সিন্ধুর মতো। সাইনার বিরুদ্ধে খেলার ফল ১৪-২১, ২১-১৭ এবং ১৭-২১। বিশ্বের দ্বিতীয় স্থানে থাকা ইয়ামাগুচি পঞ্চাশ মিনিটের ম্যাচে পরাস্থ করেন বিশ্বের প্রাক্তন এক নম্বর মহিলা তারকাকে। অপর দিকে, লক্ষ্য সেনের মতোই শেষ আটের লড়াইয়ে অল ইন্ডিয়া ওপেনে জায়গা করে নিয়েছেন স্বাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি। জার্মানির মার্ক লামফুস এবং মারভিন সিডেলকে স্ট্রেট গেমে হারায় ভারতীয় জুটি। তাদের পক্ষে খেলার ফল ২১-৭ এবং ২১-৭।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications