অলিম্পিক চ্যাম্পিয়নকে হারিয়ে জার্মান ওপেনের ফাইনালে উঠেও খেতাব অধরাই লক্ষ্য সেনের

অলিম্পিক চ্যাম্পিয়ন তথা বিশ্বের ১ নম্বর তারকা শাটলার ভিক্টর এক্সেলসেনকে হারিয়ে ফাইনালে উঠেছিলেন। কিন্তু শেষরক্ষা হলো না। জার্মান ওপেন সুপার ৩০০ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনালে সেন হেরে গেলেন তাইল্যান্ডের উদীয়মান শাটলার কুনলাভুট ভিতিসার্নের কাছে। খেলার ফল ১৮-২১, ১৫-২১।

জার্মান ওপেনের ফাইনালে উঠেও খেতাব অধরাই লক্ষ্য সেনের

বিশ্ব ক্রমতালিকায় দ্বাদশ স্থানে থাকা ২০ বছরের লক্ষ্য সেনের ফাইনালের প্রতিপক্ষ ভিতিসার্ন বিশ্ব র‌্যাঙ্কিংয়ে রয়েছেন ২০ নম্বরে। পারস্পরিক সাক্ষাতে দুজনেই একে অপরের বিরুদ্ধে এদিনের ফাইনালের আগে তিনটি করে ম্যাচ জিতেছিলেন। কিন্তু এদিন লক্ষ্য সেনকে ভোগাল চোট সমস্যা। যার জেরে তিনবারের বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়ন ভিতিসার্ন খেতাব জিতে গেলেন ৫৭ মিনিটের লড়াইয়ে।

জার্মান ওপেনের ফাইনালে উঠেও খেতাব অধরাই লক্ষ্য সেনের

গত বছর হাইলো ওপেনে ভিতিসার্নকে হারিয়েছিলেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদকজয়ী লক্ষ্য। জায়ান্ট কিলার লক্ষ্য এদিন ভিতিসার্নকে তেমন চ্যালেঞ্জের মুখেই ফেলতে পারেননি। একটা সময় অবধি ছিল খেলার ফল ছিল ৪-৪। কিন্তু এরপরই ভিতিসার্ন ১১-৬ ব্যবধানে এগিয়ে যান। লড়াই চালিয়ে ১৫-১৬ করে ফেলেছিলেন লক্ষ্য। কিন্তু সতর্ক ভিতিসার্ন ক্রস-কোর্ট ড্রপ-সহ ২টি গেম পয়েন্ট পেয়ে যান। পায়ে ব্যথার কারণে চিকিৎসকদের সাহায্য নিতে হয় লক্ষ্যকে। ক্রস-কোর্ট স্ম্যাশে প্রথম গেম জিতে নেন ভিতিসার্ন।

জার্মান ওপেনের ফাইনালে উঠেও খেতাব অধরাই লক্ষ্য সেনের

দ্বিতীয় গেমে শুরু থেকেই দাপট দেখাতে থাকেন ভিতিসার্ন। ৭-৩ ব্যবধানে এগিয়ে যান, তারপর কোর্টে প্রান্ত বদলের আগে তা বাড়িয়ে ১১-৫ করে ফেলেন। এই গেম চলাকালীনও চিকিৎসকদের দ্বারস্থ হতে হয় লক্ষ্যকে। তার আগে টানা চার পয়েন্ট জেতেন তিনি। কিন্তু ভিতিসার্ন এরপর এগিয়ে যান ১৯-১৫ ব্যবধানে। শেষ অবধি তিনি দ্বিতীয় গেম তথা ম্যাচ জিতে নেন ২১-১৫ ব্যবধানে। অল ইংল্যান্ডে নামার আগে অবশ্য লক্ষ্যকে আত্মবিশ্বাসী রাখবে এক্সেলসেনের বিরুদ্ধে দুরন্ত জয়। সেমিফাইনালে বিশ্বের এক নম্বর তারকাকে এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা লড়াইয়ে হারিয়েছিলেন ২১-১৩, ১২-২১, ২২-২০ ব্যবধানে। কোয়ার্টার ফাইনালে ভারতেরই এইচএস প্রণয়কে হারান লক্ষ্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+