Korea Open Badminton: টেনিস কিংবদন্তিদের ভক্ত সাত্ত্বিক-চিরাগ, দেখুন চ্যাম্পিয়ন জুটির নাচের ভিডিও
রবিবাসরীয় দুপুরে পেশাদার ব্যাডমিন্টন সার্কিটে পুরুষদের ডবলসে ফের ভারতকে বড় সাফল্য এনে দিলেন সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি। ইন্দোনেশিয়ার পর এবার দক্ষিণ কোরিয়া জিতে নিলেন তাঁরা। সাফল্য যেন ভারতীয় ব্যাডমিন্টন জুটির নিত্যসঙ্গী। তাঁদের জুটি মনে করিয়ে দেয় ভারতীয় টেনিসের লিয়েন্ডার মহেশ ভূপতির কথা।
রুদ্ধশ্বাস ফাইনালে ইন্দোনেশীয় জুটিকে ১৭-২১, ২১-১৩, ২১-১৪ ফলাফলে হারিয়ে দিয়েছেন তাঁরা। এর আগে সেমিফাইনালে তাঁরা মুখোমুখি হয়েছিলেন চিনের শক্তিশালী ব্যাডমিন্টন জুটি কে লিয়াঙ, সি ওয়াংয়ের। কিন্তু শেষ চারের ম্যাচে ভারতীয় ব্যাডমিন্টন জুটি লিয়াংদের ২১-১৫, ২৪-২২ ফলাফলে হারিয়ে দেয়।

শুধু কী খেতাবী সাফল্যে? সাত্ত্বিক-চিরাগ জুটি কিন্তু নাচেও কম যান না। কোরিয়ান ওপেন জেতার পর কোর্টের মধ্যেই নাচতে শুরু করেন ভারতীয় দুই শাটলার। তাদের নাচের ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
— BAI Media (@BAI_Media) July 23, 2023
এর আগে কমনওয়েলথ গেমসে ব্যাডমিন্টনে সোনা জিতেছিলেন সাত্ত্বিক ও চিরাগ। গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন তাঁরা। এবার কোরিয়া ওপেনও জিতলেন ভারতীয় এই জুটি।
The team behind Sat-Chi’s yet another historic win 🔥🤝
— BAI Media (@BAI_Media) July 23, 2023
Coach: Pullela Gopichand
Support staff: Sumansh Sivalanka & Ganesha SR
📸: @badmintonphoto #KoreaOpen2023#IndiaontheRise#Badminton https://t.co/LPDMnbp3Ra pic.twitter.com/6cUlYdxyS8
তবে লি-মহেশ নয়, নিজেদের নাদাল ফেডেরার বলে উল্লেখ করলেন সাত্ত্বিক। তাঁর কথায়, 'আমরা অনেকটা নাদাল ফেডেরারের মতো। আমি ফেডেরারের ভক্ত, চিরাগ নাদালের। সেই অর্থে আমাদের জুটি নাদাল ফেডেরারের মতো। আমি সব সময়ই আগ্রাসী খেলতে ভালোবাসি। কিন্তু সব সময় হয়ে উঠে না। চিরাগের খেলা নাদালের স্টাইলের সঙ্গে মিল আছে। ও সব সময় পয়েন্টের জন্য লড়ে যায়।'

এই টুর্নামেন্টে বিশ্ব রেকর্ড তৈরি করেছেন সাত্ত্বিকসাইরাজ। এই টুর্নামেন্টে ভারতীয় শাটলার একটি শট করেছেন যার গতি ৫৬৫ কিমি প্রতি ঘণ্টায়। ১০ বছর আগে ২০১৩৩ সালে মালয়েশিয়ান শাটলার তান বুন একটি শট করেছিলেন যার গতি ছিল ৪৯৩ কিমি প্রতি ঘণ্টায়। এতদিন বিশ্ব ব্যাডমিন্টনে এটাই ছিল সর্বোচ্চ গতির শট।












Click it and Unblock the Notifications