জেনে নিন এশিয়ান গেমসে ভারতের পতাকা বাহকের দায়িত্বে কে থাকবেন
২০১৮ এশিয়ান গেমসে ভারতের পতাকা হাতে থাকবে নীরজ চোপড়ার।
নয়া সম্মানে পেলেন কমনওয়েলথ গেমসে সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় পতাকা বইবেন নীরজ চোপড়া। তারকা এই জ্যাভলিন থ্রোয়ারকে এই সম্মানে ভূষিত করল ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন।

১৮ অগস্ট থেকে জাকার্তায় শুরু হতে চলেছে ২০১৮ এশিয়ান গেমস। শুক্রবার জাকার্তায় যাওয়ার আগে ভারতীয় দলকে শুভেচ্ছা জানান প্রেসিডেন্ট নরেন্দ্র বাত্রা। আর এই অনুষ্ঠানেই নীরজকে নতুন এই সম্মান দেন বাত্রা।
এই বছরের শুরুতে ভারতের প্রথম জ্যাভলিন থ্রোয়ার হিসেবে ২০ বছরে সোনা জিতে নিয়েছেন নীরজ। ভারতের এই তারকা সতভিল অ্যাথলেটিক্স মিটে ফ্রান্সে সোনা জিতেছিলেন।
চোপড়ার দখলে রয়েছে অনূর্ধ্ব-২০ বিশ্ব রেকর্ড। ২০১৭ এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৮৬.৪৮ থ্রো করে এই রেকর্ড করেছিলেন তিনি। আইএএএফ বিশ্ব অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ২০১৬-তেও সোনা জিতেছিলেন নীরজ।
চার বছর আগে ২০১৪ এশিয়ান গেমসের পতাকা বাহক ছিলেন ভারতীয় হকি দলের অধিনায়ক সর্দার সিংহ। সে বার ভারত মোট ৫৭টি পদক জিতেছিল। ১১টি সোনা, ১০টি রুপো ও ৩৬টি ব্রোঞ্জ জিতেছিল সেই বছর ভারত।












Click it and Unblock the Notifications