Paris Olympics: ফরাসি ঐতিহ্যের সাক্ষী ফ্রাইরেজ, অলিম্পিক্সের ম্যাসকট সম্পর্কে বিস্তারিত জানুন
শুক্রবার থেকে শুরু প্যারিস অলিম্পিক্স। ফ্রান্সের রাজধানী শহর প্যারিসে বসছে গ্রেটেস্ট শো অফ আর্থের আসর। গোটা বিশ্বের সেরা অ্যাথলিটদের সমাগত ঘটেছে প্রেমের শহরে। প্রতিটি বড় ক্রীড়া ইভেন্টের থাকে জড়িয়ে থাকে একটি ম্যাসকট।প্যারিস অলিম্পিক্স গেমসও তাঁর ব্যতিক্রম নয়।
অলিম্পিক্স গেমস সেই দেশের সংস্কৃতির পরিচায়ক হয় এই ম্যাসকট। সে বারের গেমসের মূর্ত প্রতীক এই ম্যাসকট। এবার অলিম্পিক্সের ম্যাসকট হয়েছে দ্য অলিম্পিক ফ্রাইরেজ। এটি দেখতে করা হয়েছে ছোট্ট ট্র্যাডিশনাল ফ্রাইরেজ হ্যাট অর্থাৎ টুপির মতন।ফরাসি বিপ্লবের ইতিহাসকে স্মরণ করিয়ে দেবে এই প্রতীক। সাধারণত, এই ধরনের টুপি ফ্রান্সের কিংবদন্তি মারিয়ানের মাথায় দেখা যায়। অনেকে একে লিবার্টি ক্যাপও বলে থাকেন।

প্রতিটা অলিম্পিকেই আয়োজক দেশ নিজেদের সংস্কৃতিকে তুলে ধরে ম্যাসকটের মাধ্যমে। শুধু অলিম্পিক্স নয়, বিশ্বের সমস্ত টুর্নামেন্টেই সেই চেষ্টা দেখা যায়। তা সে ক্রিকেট বিশ্বকাপ হোক বা ফুটবল।
এই ম্যাসকটের মূলমন্ত্র হল, 'অ্যালোন উই গো ফাস্টার, টুগেদার উই গো ফার্দার'। অর্থাৎ, একা একা আমরা দ্রুত এগিয়ে যেতে পারি ঠিকই, কিন্তু দল বেঁধে আমরা অনেকটা দূর পাড়ি দিতে পারি। ২০২৪ প্যারিস অলিম্পিক্সে লক্ষ্য হল সমাজে এই বার্তা ছড়িয়ে দেওয়া যে খেলাধূলা মানুষের জীবন বদলে দিতে পারে। এই ম্যাসকটের মধ্যে দিয়েই সেই ভাবনার প্রসার ঘটানো হয়েছে।
Meet the #Paris2024 mascots, the Phryges! 🇫🇷✨ https://t.co/67BKrVSo0i
— The Olympic Games (@Olympics) November 14, 2022
আয়োজক দেশ ফ্রান্স হল প্রথম দেশ যারা অলিম্পিক মাসকট* প্রবর্তন করেছিল, যেটি ১৯৬৮ সালের গ্রেনোবল উইন্টার গেমসে গেমের চেতনা এবং সেগুলিকে আয়োজক দেশ ক্যাপচার করতে শুরু করেছিল।
যদিও স্থানীয় প্রাণীরা মাসকটের জন্য একটি জনপ্রিয় পছন্দ হয়েছে - অস্ট্রেলিয়ায় ২০০০ সিডনি অলিম্পিক্সে অলি দ্য কুকাবুরা, সিড দ্য প্ল্যাটিপাস এবং মিলি দ্য ইচিডনা ছিল - সমস্ত আয়োজক দেশগুলি স্থানীয় প্রাণীদের প্রদর্শন করতে পছন্দ করে না। ২০২০ সালের টোকিও অলিম্পিক গেমসের প্রতীক ছিল 'মীরাটোয়া' ,যার অর্থ অন্তহীন আশার আলো। যা মূলত জাপানের সংস্কৃতিকে তুলে ধরেছিল।
এখন পর্যন্ত সর্বাধিক বার(৩) অলিম্পিক্স আয়োজন করেছে লন্ডন। দুইবার করে আয়োজন করেছে প্যারিস, লস অ্যাঞ্জেলস, এথেন্স ও টোকিও। এবার অলিম্পিক্স আয়োজন করে লন্ডন প্যারিসের রেকর্ডে ভাগ বসাবে। ১০,৫০০ অ্যাথলিট এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।অলিম্পিক্স গেমসের ২০২৪ সংস্করণে ২০৬টি দেশ অংশ নিচ্ছে। এছাড়াও জাতীয় অলিম্পিক কমিটি (এনওসি) 'স্বতন্ত্র নিরপেক্ষ ক্রীড়াবিদ' এবং শরণার্থী অলিম্পিক দল প্রতিযোগিতাতে অংশগ্রহণ করবে।












Click it and Unblock the Notifications