কমনওয়েলথ গেমসে কনিষ্ঠতম প্রতিযোগী হিসেবে ইতিহাস তৈরি করেছেন অনাহত সিং, জেনে নিন এই কিশোরীর সম্পর্কে অজানা তথ্য

কমনওয়েলথ গেমসে কনিষ্ঠতম প্রতিযোগী হিসেবে ইতিহাস তৈরি করেছেন অনাহত সিং, জেনে নিন এই কিশোরীর সম্পর্কে অজানা তথ্য

চলতি কমনওয়েলথ গেমসে ভারতকে পদক এনে দেওয়ার এক সম্ভাবনাময় প্রতিভা হিসেবে দেখা হচ্ছে অনাহত সিংকে। স্কোয়াশে শুক্রবার মহিলাদের একক ম্যাচে কোর্টে নেমেছিলেন অনাহত। সাফল্যের সঙ্গে জিতে নিয়েছেন প্রথম রাউন্ড।

বার্মিংহ্যামে ভারতের কনিষ্ঠতম প্রতিযোগী:

বার্মিংহ্যামে ভারতের কনিষ্ঠতম প্রতিযোগী:

বার্মিংহ্যামে আয়োজিত কমনওয়েলথ গেমসে ভারতের কনিষ্ঠতম প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছেন অনাহত সিং। মাত্র ১৪ বছর বয়সেই কমনওয়েলথ গেমসের মতো বিশ্বের অন্যতম স্পোর্টিং ইভেন্টে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন তিনি। কমনওয়েলথ গেমসের ইতিহাসে ভারতের সর্বকালের কনিষ্ঠতম প্রতিযোগী হিসেবে ইতিহাস তৈরি করেছেন তিনি।

কমনওয়েলথে ভারতকে পদক এনে দিতে পারেন অনাহত:

কমনওয়েলথে ভারতকে পদক এনে দিতে পারেন অনাহত:

চলতি কমনওয়েলথ গেমসে ভারতকে পদক এনে দেওয়ার এক সম্ভাবনাময় প্রতিভা হিসেবে দেখা হচ্ছে তাঁকে। স্কোয়াশে শুক্রবার মহিলাদের একক ম্যাচে কোর্টে নেমেছিলেন অনাহত। সাফল্যের সঙ্গে জিতে নিয়েছেন প্রথম রাউন্ড। তাঁর প্রতিদ্বন্দ্বী সেন্ট ভিনসেন্টের জাদা রসকে ব্যপক দক্ষতায় পরাজিত করেন। রাউন্ড অব ৬৪-এর ম্যাচ ছিল এইটি। তাঁর পক্ষে খেলার ফল ১১-৫, ১১-২ এবং ১১-০। অতীতে একাধিক বয়স ভিত্তিক ইভএন্টে নিজের প্রতিভার বিচ্ছ্বুরণ ঘটান অনাহত সিং। কমনওয়েলথ গেমস ২০২২-এর যোগ্যতা অর্জনকারী পর্বেও তাঁর খেলা সকলকে মুগ্ধ করে।

জুনিয়র ইভেন্টে বারবার সাফল্য ধরা দিয়েছে অনাহতের কাছে:

জুনিয়র ইভেন্টে বারবার সাফল্য ধরা দিয়েছে অনাহতের কাছে:

বিভিন্ন বয়স ভিত্তিক জুনিয়র ইভেন্টে সাফল্য পেয়েছেন ক্লাস নাইনে পড়া এই কিশোরী। ফিলাডেলফিয়ায় ১৩ বছর বয়সে ইউএস ওপেন জুনিয়র স্কোয়াশ টাইটেল জেতেন তিনি। অনূর্ধ্ব-১৫ বিভাগে এশিয়ান জুনিয়র স্কোয়াশ টাইটেল জিতেনেন অনাহত সিং। এখনও পর্যন্ত দুটি জাতীয় চ্যাম্পিয়নশিপ এবং আটটি আন্তর্জাতিক শিরোপা জিতেছেন তিনি। ২০১৯ ব্রিটিশ জুনিয়র স্কোয়াশ ওপেনের সেরা হন অনাহত।

অবসর সময়ে যে ভাবে কাটান অনাহত:

অবসর সময়ে যে ভাবে কাটান অনাহত:

স্কোয়াশের প্রতি অফুরন্ত ভালবাসা এবং এই খেলায় দেশকে গর্বিত করার বাসনা থাকলেও সব সময়ে খেলার মধ্যেই ডুবে থাকেন না অনাহত। অবসর সময় তিনি নিজের মতো করে কাটাতে চান। কখনও ছবি আঁকেন আবার কখনও পিয়ানো বাজিয়ে অবসর সময় কাটান ১৪ বছরের কিশোরী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+