Rabindra Jayanti: ‘চিরসখা হে’, কবিতায়, অজানা গল্পে রবীন্দ্র স্মরণ কেকেআর থেকে ইস্টবেঙ্গল-মোহনবাগানের
ক্যালেন্ডারের পাতা বলছে আজ ২৫শে বৈশাখ। বাঙালির কাছে একটা আবেগের দিন। রবীন্দ্র জন্মজয়ন্তী পালন হচ্ছে বাংলা তথা গোটা বিশ্ব জুড়েই। বাঙালির মননে, ভাবনায়, ভালোবাসায় আজও হৃদয়জুড়ে আছেন রবি ঠাকুর। শুধু কি সাহিত্য, গান, নাটক, শিল্প চর্চা? কবিগুরুর ব্যাপ্তি আরও গভীরে। খেলার মাঠের সঙ্গেও ছিল রবি ঠাকুরের প্রবল যোগ।সোশ্যাল মিডিয়ার পেজেই কবিগুরুর জন্ম দিবস পালন করল কেকেআর থেকে ইস্টবেঙ্গল।
রবি ঠাকুরের জন্মদিন উপলক্ষে সকাল থেকে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতেও ভক্ত সমাগম হতে শুরু হয়। সকাল থেকেই সেখানে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান করেন সমাজের সর্বস্তরের মানুষ। অন্যদিকে কবিতায়, অজানা গল্পে বিশ্বকবিকে স্মরণ করল কলকাতা নাইট রাইডার্স দল ও ইস্টবেঙ্গল।

Ei Pochishe Boishak, Kobiguru'er prerna amader shaathe ache! 🌸 pic.twitter.com/85B8BomvTC
— KolkataKnightRiders (@KKRiders) May 8, 2024
রবীন্দ্রনাথের রচিত জনপ্রিয় কবিতাগুলির মধ্যে অন্যতম চিত্ত যেথা ভয় শূন্য। এই কবিতাটি সম্ভবত ১৯০০ সালে রচনা করা হয়েছিল। কবিতাটি "প্রার্থনা" (জুলাই ১৯০১, বাংলায় ১৩০৮ বঙ্গাব্দে) শিরোনামে নৈবেদ্য শীর্ষকে প্রদর্শিত হয়েছিল। ইংরেজি অনুবাদটি ১৯১১ সালের মধ্যে রচনা করা হয়েছিল এই কবিতাটি বাংলা তথা ভারতীয় উপমহাদেশের সংস্কৃতিকে যথেষ্ট প্রভাবিত করেছে। এ.আর. রহমান ২০১৩ সালে 'জগাও মেরে দেশ কো' নামে একটি ভারতীয় স্বাধীনতা দিবসের গান রচনা করেন এই কবিতাটির উপর ভিত্তি করে
𝐃𝐈𝐃 𝐘𝐎𝐔 𝐊𝐍𝐎𝐖?
— East Bengal FC (@eastbengal_fc) May 8, 2024
Rabindranath Tagore played a pivotal role in nurturing club legend Surya Chakraborty.
Kobiguru not only invited Surya Chakraborty to stay and study at the Jorasanko Thakur Bari, but also encouraged him to attend Dukhiram Majumdar's football classes,… pic.twitter.com/tsmZkSUYvs
ইস্টবেঙ্গলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া পেজে একটি অজানা গল্প তুলে ধরা হয়েছে। লাল হলুদের পক্ষ থেকে লেখা হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের কিংবদন্তি সূর্য চক্রবর্তীকে ফুটবলার তৈরির ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিলে রবি ঠাকুর। কিংবদন্তি ফুটবলারের লালন-পালনে রবীন্দ্রনাথ ঠাকুর অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।
কবিগুরু কেবল সূর্য চক্রবর্তীকে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে থাকার এবং অধ্যয়নের জন্য আমন্ত্রণ জানাননি, বরং তাকে দুঃখীরাম মজুমদারের ফুটবল ক্লাসে যোগ দিতে এবং পরে ১৯২৫ সালে ইস্টবেঙ্গল ক্লাবে যোগদানের জন্য উত্সাহিত করেছিলেন। পিছিয়ে নেই মোহনবাগান ক্লাবও। রবীন্দ্রনাথের লেখায় কতবার মোহনবাগান ক্লাবের নাম আছে সেই অজানা তথ্য তুলে ধরা হয় সবুজ মেরুনের পোস্টে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications