দুরন্ত কিদম্বি জাত চেনাচ্ছেন , ডেনমার্কের পর এবার বাজিমাত ফরাসি ওপেনে
ডেনমার্ক ওপেনের পর এবার ফরাসি ওপেন জিতলেন দারুণ ছন্দে থাকা কিদম্বি শ্রীকান্ত।
পরপর দু সপ্তাহে দুটি টুর্নামেন্ট জিতলেন কিদম্বি শ্রীকান্ত। ডেনমার্ক ওপেনের পর এবার জিতে নিলেন ফরাসি ওপেন।

ফরাসি ওপেন জিতলেন কিদম্বি শ্রীকান্ত। জাপানের কেন্টো নিশিমতোকে হারিয়ে জিতলেন এই টুর্নামেন্ট। এটা কিদম্বির এ মরশুমের চতুর্থ ওপেন খেতাব। মাত্র ৩৪ মিনিটে ম্যাচ পকেটে পুড়ে নেন তনি। খেলার ফল ২১-১৪, ২১-১৩।
এই প্রথম কোনও ভারতীয় শাটলার ফরাসি ওপেন জিতলেন। এর আগে এক মরশুমে ভারতীয় শাটলারদের মধ্যে সেরা পারফরম্যান্স ছিল সাইনা নেহওয়ালের। ২০১০ সালে ৩ টি সুপার সিরিজ জিতেছিলেন। এবার সেই পারফরম্যান্সকেও ছাপিয়ে গেলেন গোপীচাঁদের এই ছাত্র।
কিদম্বি শ্রীকান্ত বলেছেন,'দুই সপ্তাহে দুটি খেতাব, আমি ভাগ্যবান এই সপ্তাহে বেশ কয়েকটি কাছাকাছি ম্যাচ বার করতে পেরেছি। যাঁরা আমাকে এটা করতে দিয়েছেন তাঁদের ধন্যবাদ। '












Click it and Unblock the Notifications