বিশ্ব চ্যাম্পিয়নশিপে দুরন্ত শ্রীকান্ত, পৌঁছলেন পরবর্তী রাউন্ডে

চলতি বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেন কিদম্বি শ্রীকান্ত। নেহাত গুইনকে স্ট্রেট সেট হারিয়ে মঙ্গলবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেন এই ভারতীয় শাটলার।

চলতি বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেন কিদম্বি শ্রীকান্ত। নেহাত গুইনকে স্ট্রেট সেট হারিয়ে মঙ্গলবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেন এই ভারতীয় শাটলার। এদিন শ্রীকান্তের পক্ষে খেলার ফল ২১-১৫, ২১-১৬।

বিশ্ব চ্যাম্পিয়নশিপে দুরন্ত শ্রীকান্ত, পৌঁছলেন পরবর্তী রাউন্ডে

নেহাত গুইনকে হারিয়ে পরবর্তী রাউন্ডে পৌঁছতে মাত্র ৩৭ মিনিট সময় লাগে শ্রীকান্তের। গতকাল দ্বিতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করেছেন আরও এখ শাটলার এইচ এস প্রণয়।

সিঙ্গলসের বিভাগে ভারতীয় শাটলাররা দুরন্ত ছন্দে থাকলেও ডবল বিভাগ একেবারেই ভাল যাচ্ছে না ভারতের জন্য। ডবলসে মালয়েশিয়ার জুটি অং ইউ সিন এবং তিও ই ওয়াইয়ের কাছে হারতের হয় ভারতের স্লোক রামচন্দ্রন এবং অর্জুন এমআরকে। স্লোক এবং অর্জুনের বিপক্ষে খেলার ফল ২১-১৪ এবং ২১-১৫।

শুধু এই জুটিই নয়, পুরুষদের ডবলসে এদিন হারতে হল তরুণ কোনা এবং সৌরভ শর্মাকে। হংকং-এর প্রতিপক্ষ অর চিন চুং এবং তাং চুন মানের কাছে। হংকং-এর এই জুটির সামনে ৫১ মিনিট লড়াই চালিয়েও জিততে পারল না তরুণ-সৌরভ জুটি। প্রথণ সেটে হেরে যাওয়ার পর, দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ায় ভারতীয় জুটি।

কিন্তু তৃতীয় তথা ভাগ্য নির্ধারণকারী সেটে দাঁড়াতে পারল না ভারতীয় জুটি। ভারতীয় জুটির বিপক্ষে খেলার ফল ২০-২২, ২১-১৮, ১৭-২১।

অন্য দিকে, মিক্সড ডবলসেও হারের মুখ দেখতে হল ভারতকে। প্রণব চোপড়া এবং সিক্কি রেড্ডির জুটি হেরে গেল টুর্নামেন্টের অন্যতম বাছাই ইন্দোনেশিয়ার হাফিজ ফয়জল এবং গ্লোরিয়া ইমানুয়েল উইডজাজার জুটির কাছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+