ফরাসি ওপেন: প্রথম রাউন্ড থেকে ছিটকে গেলেন শ্রীকান্ত-কাশ্যপ-সমীর
ফরাসি ওপেনের শুরুটা একেবারেই ভালো হল না ভারতের। টুর্নামেন্টের দ্বিতীয় দিন, আজ প্রথম রাউন্ড থেকেই কিদাম্বি শ্রীকান্ত, পারুপাল্লী কাশ্যপ ও সমীর ভর্মা ছিটকে গিয়েছেন।
ফরাসি ওপেনের শুরুটা একেবারেই ভালো হল না ভারতের। টুর্নামেন্টের দ্বিতীয় দিন, আজ প্রথম রাউন্ড থেকেই কিদাম্বি শ্রীকান্ত, পারুপাল্লী কাশ্যপ ও সমীর ভর্মা ছিটকে গিয়েছেন।
ম্যাচে কিদাম্বি শ্রীকান্ত তাইওয়ানের প্রতিদ্বন্দ্বী তিয়েন চেন চৌয়ের কাছে হেরে বসেন। প্রথম গেমে ২১-১৫ ব্যবধানে এগিয়ে ছিলেন শ্রীকান্ত। এরপরই ছন্দপতন। পরের দুই গেমে হতশ্রী পারফর্ম্যান্স। কোনও রকম প্রতিরোধই গড়ে তুলতে পারেননি তিনি।

দ্বিতীয় গেমে তাইওয়ানের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে একেবারেই দাঁডা়তে পারেননি শ্রীকান্ত। দ্বিতীয় গেমে ৭-২১ ব্য়বধানে হেরেছেন কিদাম্বি। তৃতীয় গেমে একসময় হাড্ডাহাড্ডি লড়াই শুরু করলেও শেষ পর্যন্ত ১৪-২১ ব্যবধানে ম্যাচ হারেন শ্রীকান্ত।
দিনের অন্য ম্যাচে হংকংয়ের প্রতিদ্বন্দ্বী কা লংয়ের বিরুদ্ধে স্ট্রেট গেমে ম্যাচ হারলেন পারুপাল্লী কাশ্যপ। ৩২ মিনিটের লড়াই শেষে কাশ্যপের বিরুদ্ধে ম্যাচের ফল ১১-২১, ৯-২১।
এদিন ছেলেদের বিভাগে আরেক শাটলার সমীর ভার্মাও হেরে বসেন। হাড্ডাহাড্ডি লড়াই করলেও টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ম্যাচে জাপানের কেন্টা নিশিমোটোর বিরুদ্ধে তিন গেমের লড়াই শেষে হার সমীরের। ২২-২০ ব্যবধানে প্রথম গেম জিতে গেলেও পরের দুই গেমে সাফল্য পাননি। পরের দুই গেমে ১৮-২১ ও ১৮-২১ ব্যবধানে হেরে বসেন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications