পদ্ম সম্মানের জন্য উচ্ছ্বসিত কিদম্বি শ্রীকান্ত
পদ্মশ্রী পাওয়া নিয়ে খুশিতে উচ্ছ্বসিত কিদম্বি শ্রীকান্ত
পদ্মশ্রী-র জন্য তাঁর মনোনীত হয়েছে কিদম্বি শ্রীকান্তের নাম। অথচ মন্ত্রকের পক্ষ থেকে যখন ফোন করেছিলেন তখন চমক গিয়েছিলেন তিনি। এমনটাই জানিয়েছেন কিদম্বি শ্রীকান্ত।

শ্রীকান্ত বলেছেন, 'সন্ধ্যায় পদ্মশ্রী পাওয়া নিয়ে আমি রীতিমতো উত্তেজিত। আমাকে জানানো হয়েছিল আমার নাম পদ্মশ্রী-র জন্য বাছাই করা হয়েছে। '

তিনি শুধু এটুকু বলেই থামেননি। আরও জানিয়েছেন, 'আমি এই সম্মানের জন্য নিজের নাম দাখিল করেছিলাম মনে করেছিলাম আমি এটা পাওয়ার যোগ্য। স্ক্রিনিং কমিটিও ঠিক সেরকমই ভেবেছে। এটা খুবই মোটিভেটিং। '

কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে পিভি সিন্ধু ১৯ বছরে পদ্মশ্রী পেয়েছিলেন। আর দ্বিতীয় কনিষ্ঠ প্লেয়ার হিসেবে এই সম্মান ২৫ বছর বয়সে পেতে চলেছেন কিদম্বি।
এর আগে শ্রীকান্ত অর্জুন পুরস্কার পেয়েছিলেন। ২০১৫ সালে প্রথম ভারতীয় পুরুষ শাটলার হিসেবে সুইস ওপেন গ্রাঁ প্রিতে সোনা পেয়েছিলেন।












Click it and Unblock the Notifications