পুরুষ ব্যাডমিন্টনের সেরা দশে ভারতের কিদম্বি শ্রীকান্ত
সাফল্যের শিখরে একটু একটু করে উঠছেন কিদম্বি শ্রীকান্ত। তবে নিজের আজকের পারফরমেন্সের কৃতিত্ব কাকে দিচ্ছেন এই শাটলার।
ভারতীয় ব্যাডমিন্টনের নয়া তারকা। তাঁর র্যাকেট ঝড় তুলেছে সার্কিটে। তিনি ভারতীয় ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসে পরপর দুটি সুপার সিরিজ জেতা কিদম্বি শ্রীকান্ত। হাতেনাতে ফল পেয়ে গেলেন ভারতের এই শাটলার। তিন ধাপ এগিয়ে আট নম্বরে ঢুকে পড়লেন তিনি। ইন্দোনেশিয়া ওপেন ও অস্ট্রেলিয়ান ওপেন জেতার পথে একের পর এক তার থেকে এগিয়ে থাকা প্রতিযোগীদের হারিয়েছেন। আর তারই সৌজন্যে তাঁর পয়েন্ট ব্যাগে ঢুকেছে ৫৮,৫৮৩ পয়েন্ট। সেরা দশের মধ্যে ঢুকতে পেরে স্বভাবতই খুশি কিদম্বি। তবে পা থাকছে মাটিতেই।
নিজের সাফল্যের পুরো কৃতিত্ব দিচ্ছেন কোচ পুলেল্লা গোপীচাঁদকে। গোপীচাঁদই তাঁকে ভরসা যুগিয়েছিলেন যে সিঙ্গলসে দারুণ ফল করতে পারেন তিনি। আর কোচের সেই মন্ত্র নিয়েই এগিয়ে গেছেন তিনি। গত মরশুমে চোট পেয়ে বেশ কিছুদিনের জন্য সার্কিট থেকে ছিটকে গিয়েছিলেন। কিন্তু তারপর চোট সারিয়ে যেভাবে সার্কিটে ফিরেছেন তাতে মুগ্ধ ব্যাডমিন্টন দুনিয়া।
একের পর এক শুভেচ্ছা বার্তা ও পুরস্কারেও এই মুহূর্তে ভেসে যাচ্ছেন তিনি। অন্ধ্রপ্রদেশ সরকারের পক্ষ থেকে চন্দ্রবাবু নাইডু ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছেন।
Hon'ble CM of AP Sh.Nara Chandrababu Naidu announces cash prize of Rs 50 lakhs for ace #IND shuttler @srikidambi 4 winning men's singles 1/4 pic.twitter.com/1ShVzBiIV2
— SAIMedia (@Media_SAI) June 29, 2017
Thank you sir for recognising and encouraging sports persons. https://t.co/Wxw6cjGMSW
— Kidambi Srikanth (@srikidambi) June 29, 2017
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী
Click it and Unblock the Notifications