বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে-র সিঙ্গলসে আশা শেষ কিদম্বি শ্রীকান্তের
বিশ্ব চ্যাম্পিয়নশিপে সিঙ্গলসে শেষ পুরুষদের অভিযান। কোয়ার্টার ফাইনালে হেরে গেলেন কিদম্বি শ্রীকান্ত
বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পুরুষদের সিঙ্গলসে অভিযান শেষ হয়ে গেল ভারতের। কোয়ার্টার ফাইনালে হেরে গেলেন কিদম্বি শ্রীকান্ত।

বৃহস্পতিবার সাবলীল ছন্দ বজায় রেখে ম্যাচ পকেটে পুড়ে নেন কিদম্বি শ্রীকান্ত। হারিয়ে ছিলেন আন্দ্রেস অ্যান্তোসেনকে। ২১-১৪, ২১-১৮-তে এদিন ম্যাচ জিতেছিলেন তিনি। আর শুক্রবার সন ওয়ান হো-র বিরুদ্ধে এই স্কোরলাইনটাই বদলে গেল। ১৪-২১ ও ১৮-২১ হেরে গেলেন কিদম্বি শ্রীকান্ত।
বিশ্বের এক নম্বর সন ওয়ান হো-র বিরুদ্ধে এদিনের ম্যাচে কখনই সাবলীল দেখায়নি কিদম্বি শ্রীকান্তকে। প্রথম গেমে একেবারেই দাঁড়াতে পারেননি ভারতীয় শাটলার। দ্বিতীয় গেমে কিছুটা আক্রমণে ফিরলেও সেমিফাইনালের টিকিট পাওয়ার জন্য তা যথেষ্ট ছিল না।












Click it and Unblock the Notifications