কিদম্বি ঝড়ে উড়ে গেলেন বিশ্ব চ্যাম্পিয়ন

ডেনমার্ক ওপেনে দারুণ ছন্দে কিদম্বি শ্রীকান্ত। হারালেন ভিক্টর অ্যাক্সেলসেনকে।

দুরন্ত ফর্মে কিদম্বি শ্রীকান্ত। ডেনমার্কে ওপেনে শ্রীকান্ত ঝড়ে উড়ে গেল প্রতিপক্ষ। তাও যে সে প্রতিপক্ষ নয় একেবারে বিশ্ব চ্যাম্পিয়ন।

কিদম্বি শ্রীকান্ত এর আগে ভিক্টর অ্যাক্সেলসেনের বিরুদ্ধে তিনবার খেলেছিলেন, কিন্তু তিনবারই হারতে হয়েছিল। তবে ডেনমার্ক ওপেন বদলে গেল ম্যাচের ফলাফল। হাড্ডাহাড্ডি তিন গেমে জিতে নিলেন সেমিফাইনালের টিকিট।

প্রথম গেমে তিনি ভিক্টরের কাছে হেরে যান ১৪-২১ এ। এরপর অবশ্য ম্যাচের রাশ নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন। দ্বিতীয় গেম গড়ায় টাইব্রেকারে। আর তৃতীয় গেমে কার্যত প্রতিপক্ষ শাটলারকে দাঁড়াতেই দেননি তিনি। খেলার ফল ১৪-২১, ২২-২০, ২১-৭।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">After not a great start really happy to turn things in 2nd and continue it all the way. Excited to get back on court tomorrow. <a href="https://twitter.com/hashtag/believe?src=hash&ref_src=twsrc%5Etfw">#believe</a> <a href="https://t.co/PVtDHCoM1C">pic.twitter.com/PVtDHCoM1C</a></p>— Kidambi Srikanth (@srikidambi) <a href="https://twitter.com/srikidambi/status/921466357245468675?ref_src=twsrc%5Etfw">October 20, 2017</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

এদিকে ডেনমার্ক ওপেনে এই মুহূর্তে তিনিই ভারতের একমাত্র প্রতিনিধি। কারণ কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছেন এইচ এস প্রণয় ও সাইনা নেওয়াল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+