Kho Kho World Cup: জমকালো উদ্বোধনী অনুষ্ঠান খো খো বিশ্বকাপের, প্রথম ম্যাচেই নেপালের বিরুদ্ধে জয় পেল ভারত
জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়েই সূচনা হল খো খো বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচেই নেপালকে হারাল ভারত।আন্তর্জাতিক খো খো ফেডারেশনের সাথে যৌথভাবে ভারতীয় খো খো ফেডারেশন ২০২৫ সালের প্রথম খো খো বিশ্বকাপ আয়োজন করেছে। খো খো বিশ্বকাপ ভারতে প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে।
সোমবার নয়াদিল্লিতে ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে একটি চোখ ধাঁধানো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে খো খো বিশ্বকাপের সূচনা হল। যুব ও ক্রীড়া মন্ত্রী মনসুখ মাণ্ডব্য তারকা খচিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এর আগে ভারতে ক্রিকেট বিশ্বকাপ, ফুটবলে যুব বিশ্বকাপ এমনকি বিশ্ব টেবল টেনিস চ্যাম্পিয়নশিপও অনুষ্ঠিত হয়েছে। এবার ভারতীয় ক্রীড়া ইতিহাসে যুক্ত হল খো খো বিশ্বকাপও।
কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রী মনসুখ মাণ্ডব্য উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, "আমি খুবই খুশি যে ভারতে খো খো বিশ্বকাপ হচ্ছে। খো খো বিশ্বকাপের উদ্বোধন উপলক্ষে, ভাইস প্রেসিডেন্ট, শ্রদ্ধেয় মনোজ শর্মা, বিনাই সাক্সেনা, খো খো ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি সুধাংশু মিত্তাল, আইওএ সভাপতি পিটি উষা এবং উপস্থিত প্রতিটি ক্রীড়া প্রেমীকে ধন্যবাদ জানাতে চাই৷ খো খো খেলার একটা ঐতিহ্য আমাদের দেশে আছে।এই খো খো বিশ্বকাপ একটি রাউন্ড-রবিন পর্যায় দিয়ে শুরু হল এবং তারপর নকআউট পর্যায়ের ম্যাচ হবে। দলগুলোকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে, প্রতিটিতে পাঁচটি দল রয়েছে। খো খো বিশ্বকাপে মোট ৬টি মহাদেশের ২১টি দেশের পুরুষ দল অংশগ্রহণ করেছে। এই বিশ্বকাপে ২০টি মহিলা দল রয়েছে।
আজ এবং আগামী ১৪, ১৫ ও ১৬ জানুয়ারি পর্যন্ত চলবে লিগ পর্ব। এরপর কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে ১৭ জানুয়ারি, সেমিফাইনাল ১৮ জানুয়ারি এবং ফাইনাল ১৯ জানুয়ারি। চমক আরও আছে। ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে যুক্ত হয়েছেন বলিউডের ভাইজান সলমন খান।
খো খো খেলার জন্ম ভারতেই। এই খেলার দীর্ঘ ঐতিহ্য রয়েছে। প্রথমে এই খেলাটি মাঠে শুরু হলেও পরে তাতে লাগে আধুনিকতার ছোঁয়া। বর্তমানে ম্যাটে এই খেলা হয়, বর্তমানে বিশ্বের ৫৪টি দেশ খো খো খেলে। বিশ্বকাপ শুরুর আগে দেশজুড়ে এই খেলার প্রচার চালিয়েছে ফেডারেশন,
প্রথম ম্যাচেই নেপালের বিরুদ্ধে অনায়াস জয় পেল ভারত। ৪২-৩৭ পয়েন্টে জয় পেল ভারত। ভারতের পরবর্তী ম্যাচটি ১৪ জানুয়ারি ব্রাজিলের বিরুদ্ধে, ১৫ জানুয়ারি পেরুর বিরুদ্ধে এবং ১৬ জানুয়ারি ভূটানের বিরুদ্ধে।













Click it and Unblock the Notifications