Kho Kho World Cup: প্রথমবার হওয়া খো খো বিশ্বকাপে দ্বিমুকুট ভারতের, চ্যাম্পিয়ন মহিলা ও পুরুষ দল
প্রথম হওয়া খো খো বিশ্বকাপে অনন্য রেকর্ড ভারতের। প্রথমে মহিলারা চ্যাম্পিয়ন হওয়ার পরে পুরুষদের ফাইনালেও চ্যাম্পিয়ন হল ভারত। ফলে প্রথম খো খো বিশ্বকাপে দ্বিমুকুট জিতল ভারতীয় দল। প্রথমে নেপালকে হারিয়ে মেয়েরা চ্যাম্পিয়ন হয়। এরপরে ছেলেরাও সেই নেপালকেই হারিয়ে ট্রফি জিতেছে।
প্রথমে মেয়েরা ৭৮-৪০ ব্যবধানে ম্য়াচ জিতে ইতিহাস তৈরি করে। পরে ছেলেরা ৫৪-৩৬ ব্যবধানে ফাইনাল জিতে সেই রেকর্ডকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলা ও পুরুষ লদল উভয়কেই প্রথমবার খো খো বিশ্বকাপ জেতার জন্য অভিনন্দন জানিয়েছেন। প্রথমে মহিলাদের জলে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী বলেন, এই জয় শুধুমাত্র ভারতের চিরাচরিত খেলাগুলিকেই শুধু লাইমলাইটে আনবে তা নয়, যুব সম্প্রদায়কেও দেশের হয়ে খো খো খেলতে উৎসাহ দেবে।
মহিলাদের ম্যাচ ও পুরুষদের ম্যাচ- দুটোতেই প্রথম টার্ন থেকেই ভারত নিজেদের খেলাকে অন্য উচ্চতায় নিয়ে যায়। যার ফলে পরের টার্নগুলিতে প্রতিপক্ষ নেপাল লড়াই করার চেষ্টা করলেও ভারতের জয় ঠেকাতে পারেনি।
গোটা টুর্নামেন্টেই ভারত অনবদ্য খেলেছে। ব্রাজিল, পেরু, ভূটানকে গ্রুপ স্টেজে হারিয়ে, কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে ও সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারত নয়াদিল্লির বুকে পুরুষদের ফাইনালে ম্যাচ পকেটে পুরেছে।
অন্যদিকে মেয়েদের টুর্নামেন্টে গ্রুপ স্টেজে দক্ষিণ কোরিয়া, ইরান, মালয়েশিয়াকে হারানোর পর অপরাজিত থেকে খো খো বিশ্বকাপ ঘরে তুলেছে।












Click it and Unblock the Notifications