জানেন কী উসেইন বোল্টের থেকেও দ্রুতগামী দৌড়বিদ থাকেন ভারতে!

জানেন কী উসেইন বোল্টের থেকেও দ্রুতগামী দৌড়বিদ থাকেন ভারতে!

জামাইকান লেজেন্ড উসেইন বোল্টের থেকেও দ্রুতগামী দৌড়বিদের খোঁজ পাওয়া গেল ভারতে! কর্নাটকের এক যুবক একশো মিটার দূরত্বের স্প্রিন্টারে হারিয়ে দিলেন বিশ্বের দ্রুততম ব্যক্তিকে। যদিও এই রেকর্ড সম্পর্কে ওয়াকিবহাল নন তিনি। হয়তো ওয়াকিবহাল নন খোদ উসেইন বোল্টও।

বোল্টের রেকর্ড

বোল্টের রেকর্ড

অলিম্পিকে আট ও বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে এগারোটি সোনা জেতা জামাইকার উসেইন বোল্ট, একশো মিটার স্প্রিন্ট বিভাগে সবচেয়ে কম সময়ে দৌড় শেষ করে ইতিহাসের পাতায় নাম লিখেছেন। ২০০৯ সালে জার্মানির বার্লিনে হওয়া বিশ্ব চ্যাম্পিয়নশিপে মাত্র ৯.৫৮ সেকেন্ড ১০০ মিটারের স্প্রিন্ট শেষ করেছিলেন কিংবদন্তী। সেই রেকর্ড এখনও অক্ষত।

রেকর্ড ভাঙলেন শ্রীনিবাস

রেকর্ড ভাঙলেন শ্রীনিবাস

বিশ্ব পরিসংখ্যানবিদরা যাই বলুন, সোশ্যাল মিডিয়া কিন্তু বলছে অন্য কথা। ভারতীয় নেটিজেনদের দাবি, উসেইন বোল্টের থেকেও দ্রুতগামী দৌড়বিদকে খুঁজে পেয়েছেন তাঁরা। কর্নাটকের দক্ষিণ কন্নড় জেলার মুদাবিডরির বাসিন্দা শ্রীনিবাস গৌড়া, একশো মিটারের স্প্রিন্টে সময়ের নিরিখে বোল্টকেও হারিয়ে দিয়েছেন বলে দাবি।

কীভাবে হল এসব

শ্রীনিবাস গৌড়া যে এলাকার বাসিন্দা সেই কর্নাটকের দক্ষিণ কন্নড় জেলার মুদাবিডরিতে চলছিল সেখানকার ঐতিহ্যমণ্ডিত কাম্বালা বা মহিষ দৌড় প্রতিযোগিতা। নিয়ম অনুযায়ী, কর্দমাক্ত মাঠে মহিষদের নিয়ন্ত্রণ করার জন্য সঙ্গে দৌড়তে হয় মনিবকেও। শ্রীনিবাস সেই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন বলে জানা গিয়েছে। সেখানেই পোষা দুই মহিষের সঙ্গে দৌড়ে ১৪২.৫ মিটারের কর্দমাক্ত জলে ভরা পথ ২৮ বছরের ওই যুবক মাত্র ১৩.৬২ সেকেন্ডে পেরিয়েছেন বলে জানানো হয়েছে। একশো মিটার অতিক্রম করতে শ্রীনিবাসের ৯.৫৫ সেকেন্ড সময় লেগেছে বলেও দাবি।

সোশ্যাল মিডিয়া তোলপাড়

সোশ্যাল মিডিয়া তোলপাড়

কর্নাটকের শ্রীনিবাস গৌড়ার সেই দৌড়ের ছবি টুইটারে পোস্ট করেছেন এক ব্যক্তি। ছবির ওপরে উসেইন বোল্টের সঙ্গে শ্রীনিবাসের দৌড়ের সময়ের তুলনাও করা হয়েছে। তা দেখে তাজ্জব বনে গিয়েছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+