Junior Hockey Team: এশিয়া কাপ জয়ের পর এবার জুনিয়র মহিলা দলের ফোকাসে বিশ্বকাপ
ইতিহাস সৃষ্টি করে দেশে ফিরল ভারতীয় জুনিয়র মহিলা হকি দল। মহিলাদের জুনিয়র এশিয়া কাপ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। ফাইনালে ২-১ গোলে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে ভারতীয় মহিলারা। এই প্রথম বার মহিলাদের জুনিয়র এশিয়া কাপ জিতল ভারত।
মঙ্গলবার জাপান থেকে দেশে ফিরলেন ভারতীয় জুনিয়র মহিলা হকি দল। বেঙ্গালুরু বিমান বন্দরে তাঁদের স্বাগত জানানো হয়। এশিয়ান চ্যাম্পিয়নদের স্বাগত জানাতে বিমান বন্দরে উপস্থিত ছিলেন হকি ফেডারেশনের কর্তারা। অপরাজিতভাবে এবারের জুনিয়র মহিলা এশিয়া কাপ জিতেছে ভারত। সেইসঙ্গে মহিলা জুনিয়র মহিলা বিশ্বকাপের টিকিটও পেয়ে গিয়েছে। যা চলতি বছরের শেষের দিকে চিলিতে হবে।

#WATCH | India’s Women's Junior Hockey Team receives a warm welcome as they arrive in Bengaluru after winning the Women's Hockey Junior Asia Cup pic.twitter.com/vc1j6csKHw
— ANI (@ANI) June 12, 2023
এইঐতিহাসিক জয়ের পর ভারতের জুনিয়র মহিলা দলের জন্য আর্থিক পুরস্কার করেছে হকি ইন্ডিয়া। প্রত্যেক খেলোয়াড় পাবেন দু'লাখ টাকা। প্রত্যেক সাপোর্ট স্টাফকে এক লাখ টাকা দেবে হকি ইন্ডিয়া। উল্লেখ্য, পুরুষদের জুনিয়র হকি এশিয়া কাপও জিতেছে ভারত। অর্থাৎ জুনিয়র পর্যায়ে পুরুষ এবং মহিলা উভয় বিভাগেই এখন এশিয়াকে শাসন করছে টিম ইন্ডিয়া।

#WATCH | "We have qualified for the World Cup. All we want is support and we will definitely win the World Cup. Our coaches and staff were very supportive and helped us a lot," says Preeti, Captain of Indian Women's Junior Hockey team pic.twitter.com/sweZImcECr
— ANI (@ANI) June 12, 2023
ভারতীয় জুনিয়র মহিলা হকি দলের সদস্যা মমতাজ খান বলেন, 'এই সাফল্য দলগত পরিশ্রমের ফল। এশিয়া কাপের এই পদক আরও একবার প্রমাণ করল মহিলারা কোনও অংশেই পিছিয়ে নেই। এবার আমাদের লক্ষ্য বিশ্বকাপ পদক জেতা।'
ফাইনালে জয়সূচক গোলদাতা নীলম বলেছেন, 'আমরা অত্যন্ত খুশি এবং আমি আমার দলের জন্য গর্বিত।আমরা বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছি। এবার আমাদের লক্ষ্য বিশ্বকাপেও পদক জেতা।'

VIDEO | Indian junior women's hockey team celebrates and receives a traditional welcome at the SAI campus in Bengaluru on winning their maiden Women's Junior Hockey Asia Cup in Japan. pic.twitter.com/RB7EebWTsi
— Press Trust of India (@PTI_News) June 13, 2023
মূলত দক্ষিণ ভারতীয় সংস্কৃতি অনুসারেই অভ্যর্থনা জানানো হয় ভারতীয় জুনিয়র মহিলা হকি দলকে। এবার তাঁদের মিশন বিশ্বকাপ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications