এশিয়াডে ভারতের তরফে প্রথম সোনা জিতলেন জিতু রাই

গোর্খা রেজিমেন্টের এই জওয়ান এর আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছিলেন। তাই তিনি এশিয়াডে পদক জিতবেন, এই আশা করা হয়েছিল আগেই। শ্যুটিং রেঞ্জে প্রথম থেকে ছন্দে থাকলেও শুধু ১৭ রাউন্ডে এসে কিছুটা পিছিয়ে যান। যদিও পরের রাউন্ড থেকেই আবার ঘুরে দাঁড়ান তিনি। শেষ পর্যন্ত ১৮৬.২ পয়েন্ট পেয়ে সোনা জেতেন জিতু রাই। প্রথম দিনই তিনি সোনা জেতায় উচ্ছ্বসিত ক্রীড়া মহল।
তবে ১৭তম এশিয়াডে দেশকে প্রথম পদক এনে দিয়েছিলেন আর শ্যুটার শ্বেতা চৌধুরী। ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন তিনি। যদি এশিয়াড উপলক্ষে দক্ষিণ কোরিয়ার ইনচিয়নে পৌঁছতেই তাঁর পিস্তলটি বাজেয়াপ্ত করেছিল শুল্ক দফতর। অন্য একটি পিস্তল নিয়ে শ্বেতাকে প্রতিযোগিতায় নামতে হয়। তাতে ক্ষুব্ধ হলেও পদক জিতে উল্লসিত শ্বেতা। তবে শ্বেতা চৌধুরী পদক জিতলেও দুই শ্যুটার হিনা সিন্ধু ও মালাইকা গোয়েল ব্যর্থ হয়েছেন।












Click it and Unblock the Notifications