শুমাখার-পুত্রকে হারিয়ে ফর্মুলা টু জয় করা প্রথম ভারতীয় বছর বাইশের দারুভালা
শুমাখার-পুত্রকে হারিয়ে ফর্মুলা টু জয় করা প্রথম ভারতীয় বছর বাইশের দারুভালা
প্রথম ভারতীয় হিসেবে ইতিহাসে নাম লেখালেন জেহান দারুভালা। কিংবদন্তি মাইকেল শুমাখার-পুত্র মিক-কে হারিয়ে ফর্মুলা টু রেস জিতলেন মুম্বইয়ের ২২ বছরের তরুণ। বাহারিনের সাখির গ্র্যান্ড প্রিক্স জয় করে বিশ্বকে তাক লাগালেন দারুভালা।

যদিও কাজটা সহজ ছিল না। প্রতিযোগিতায় অনেকটাই এগিয়ে গিয়েছিলেন মিক শুমাখার ও ড্যানিয়েল টিকটাম। তবে হাল ছাড়ার পাত্র ছিলেন না ভারতীয় রেসারও। চকিতে গতি বাড়িয়ে প্রথমে শুমাখার এবং পরে টিকটামকে পিছনে ফেলে দেন জেহান দারুভালা। যাকে ঘিরে ফর্মুলা ওয়ান জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে আসমুদ্রহিমাচল।
প্রথম ভারতীয় হিসেবে বাহারিনে ফর্মুলা টু রেস জিতে উচ্ছ্বসিত হয়েছেন দারুভালা নিজে। লিখেছেন, মরসুমের শেষটা অসাধারণ ভাবে হওয়ায় তিনি দারুণ খুশি। নিজের দলের প্রতি সদস্য এবং সমর্থকদের আলাদা করে ধন্যবাদ জানিয়েছেন ২২ বছরের ভারতীয় রেসার। আগামী বছর আরও ভাল ফলাফলের প্রতিশ্রুতিও দিয়েছেন জেহান দারুভালা। জানিয়েছেন, দেশকে গর্বিত করাই তাঁর লক্ষ্য। দুঃসময়ে নিজের ওপর বিশ্বাস না হারানোর কারণেই তিনি অবশেষে এই সফলতা পেয়েছেন বলে দাবি করেছেন দারুভালা।
P1!!😀✅...Feels really good to end the season on a high..A big thank you to team💪🏼 and everyone who’s supported me throughout the season ...See you next year😉 @FIA_F2 @CarlinRacing @_winway @pap_sc pic.twitter.com/pq280JPRmY
— Jehan Daruvala (@DaruvalaJehan) December 6, 2020
রায়ো রেসিংয়ের প্রতিনিধি হিসেবে বাহারিনের সাখির গ্র্যান্ড প্রিক্সে অংশ নিয়েছিলেন জেহান দারুভালা। শুরুর দিকে পিছিয়ে থাকলেও সাত কিংবা আটটি ল্যাপ অবশিষ্ট থাকা অবস্থায় অন্য প্রতিযোগীদের থেকে নিজের ব্যবধান বাড়িয়ে নেন ২২ বছরের জেহান। চলে যান ধরাছোঁয়ার বাইরে। তাঁরই দলের জাপানি প্রতিযোগী ইয়ুকি সুনোডা, জেহানের থেকে ৩.৫ সেকেন্ড পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে রেস শেষ করেন।












Click it and Unblock the Notifications