অলিম্পিকের পর করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধিতে বাতিল জাপান গ্র্যান্ড প্রিক্স
অলিম্পিকের পর করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধিতে বাতিল জাপান গ্র্যান্ড প্রিক্স
টোকিও অলিম্পিক সফলভাবে উতরে গেলেও আটকে গেল জাপান গ্র্যান্ড প্রিক্স। আচমকাই করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে বাতিল করে দেওয়া হল জনপ্রিয় এই কার রেসিং প্রতিযোগিতা। বুধবার ফর্মুলা ওয়ান কর্তৃপক্ষের তরফে এই দুঃসংবাদ শোনানো হয়েছে। অতিমারীর জেরে টানা দুই বছর জনপ্রিয় গ্র্যান্ড প্রিক্স বন্ধ হয়ে যাওয়ার কারণে কিছুটা হলেও হতাশ হয়েছেন ক্রীড়া প্রেমীরা।

সুজুকা সার্কিটি আগামী ৮ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা ছিল জাপান গ্র্যান্ড প্রিক্স। ১০ অক্টোবর পর্যন্ত প্রতিযোগিতা চলার কথা ছিল। তুরস্ক ও আমেরিকা গ্র্যান্ড প্রিক্সের মাঝে জাপানে হওয়া ফর্মুলা ওয়ানের কার রেসিংয়ের দিকে তাকিয়ে থাকে গোটা বিশ্ব। এই প্রতিযোগিতার অপেক্ষায় থাকেন দেশ-বিদেশের রেসাররাও। তাঁদের যে এবারও হতাশ হতে হচ্ছে, তা বুধবার ফর্মুলা ওয়ানের ঘোষণা থেকে অনুধাবন করা গিয়েছে।
২০২০ সালের অক্টোবরেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল জাপান গ্র্যান্ড প্রিক্স। করোনা ভাইরাসের তীব্র সংক্রমণের মধ্যে প্রতিযোগিতা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিল ফর্মুলা ওয়ান। এবার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও টোকিও অলিম্পিকের পর জাপানে সংক্রমণের মাত্রা আচমকাই বেড়ে যায়। তাতে উদ্বিগ্ন হয়ে জাপান সরকারের সঙ্গে আলোচনায় বসেছিল ফর্মুলা ওয়ান কর্তৃপক্ষ। দুই পক্ষের মিলিত সম্মতিতে জাপান গ্র্যান্ড প্রিক্স টানা দ্বিতীয় বারের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
While we’re not racing in Japan this year…
— Formula 1 (@F1) August 18, 2021
We can’t wait to put on a show for the Japanese fans in 2022!
2022年にはまた日本のファンのみなさんのためにレースを開催できることを楽しみにしています!#Japanese GP 🇯🇵 #F1 pic.twitter.com/KDLxQ6VbFE
উল্লেখ্য করোনা ভাইরাসের আবহেই গত ২৩ জুলাই থেকে টোকিওয় শুরু হয়েছিল অলিম্পিক। তার আগে নাগরিকদের তীব্র বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল জাপান প্রশাসনকে। অতিমারীর আবহে অলিম্পিক বন্ধের দাবিতে সরব হয়েছিলেন ডাক্তাররাও। তা সত্ত্বেও টোকিও বিশ্বের বৃহত্তম ক্রীড়াযজ্ঞের আসর বসানো হয়। অলিম্পিক চলাকালীন তার সঙ্গে সংযুক্ত তিনশোরও বেশি মানুষের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। গেমস ভিলেজে আক্রান্ত হন অ্যাথলিটরা। তা সত্ত্বেও প্রতিযোগিতাকে সফল বলেই ঘোষণা করে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি।
গত ৮ অগাস্ট শেষ হয় অলিম্পিক। প্রতিযোগিতা শেষ হওয়ার মধ্যে জাপানে কোভিড ১৯-র সংক্রমণ হু হু করে বেড়েছে। নিশিথ সূর্যের দেশ ২৪ ঘণ্টার করোনা সংক্রমণে নিজের সব রেকর্ডকে ছাপিয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে নাজেহাল হচ্ছে প্রশাসন। তারই মধ্যে আগামী ২৪ অগাস্ট থেকে টোকিওয় প্যারালিম্পিক শুরু হওয়ার কথা। অলিম্পিকের মতো এই ইভেন্টেও কড়া বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। দর্শকশূন্য স্টেডিয়ামে ইভেন্টগুলি অনুষ্ঠিত হবে বলেও জানিয়ে দিয়েছে আয়োজকরা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications